শিরোনাম
◈ শুটিংয়ে গিয়ে অসুস্থ, অভিনেতা সোহেল খান আর নেই ◈ ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেটের চালান নিয়ে রহস্য: বাংলাদেশে আসার তথ্য নেই, তবু গন্তব্য মোংলা ◈ বল বিকৃ‌তির প‌রিকল্পনার কথা অস্ট্রেলিয়া দলের প্রতি‌টি ক্রিকেটার জানতো, বিস্ফোরক দাবি ডি ভিলিয়ার্সের ◈ সংস্কার নাকি সংশোধন, কোথায় আটকে আছে জুলাই সনদ? ◈ ভূমধ্যসাগর থেকে উদ্ধার হওয়া ১৭৪ বাংলাদেশি দেশে ফিরছেন ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি হচ্ছে হাটহাজারীর ঐতিহ্যবাহী মিষ্টি মরিচ ◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২১, ০৭:৫৭ বিকাল
আপডেট : ৩১ মার্চ, ২০২১, ০৭:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক ৬

সুজন কৈরী : রাজধানীর কাওরান বাজার, কেরাণীগঞ্জ এবং আশুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে এক কোটি ৩০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ ছয়জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাবের তিনটি ব্যটালিয়ন। মঙ্গলবার এসব অভিযান চালায় র‌্যাব-২, র‌্যাব-৪ ও র‌্যাব-১০ নম্বর ব্যাটালিয়ন।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. আবদুল্লাহ আল মামুন বলেন, মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কতিপয় সদস্য মাদকের একটি বড় চালান সীমান্ত এলাকা থেকে পিকআপে করে কাওরান বাজার এলাকায় নিয়ে আসার তথ্য পেয়ে ব্যাটালিয়নের একটি দল মঙ্গলবার রাতে কাওরান বাজারের এ জে টাওয়ারের সামনে চেকপোষ্ট বসায়। এ সময় সন্দেহজনক গাড়ি তল্লাশির এক পর্যায়ে ১টি নীল রঙয়ের পিকআপ চেকপোস্টে পৌঁছালে তা থামার জন্য সংকেত দেন র‌্যাব সদস্যরা। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়ি থামিয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে শরিফুল ইসলাম (৩৮) ও আরিফুল ইসলাম (২৮) নামের দুজনকে আটক করা হয়। আটকদের হেরোইনের চালানের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে প্রথমে অস্বীকার করলেও একপর্যায়ে গাড়িতে হেরোইন আছে বলে জানান। এরপর তাদের দেওয়া তথ্যে গাড়ির চালকের সিটের পিছনে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৬৫ লাখ টাকা মূল্যের ৬৪০ গ্রাম হেরোইন পাওয়া যায়।

এএসপি আবদুল্লাহ আল মামুন বলেন, আটকরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা মাদক সংগ্রহ করে পিকআপের মাধ্যমে বিভিন্ন কাচামাল পরিবহনের আড়ালে হেরোইন এনে রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে হস্তান্তর করছিলেন।

র‌্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. জিয়াউর রহমান চৌধুরী বলেন, মঙ্গলবার রাতে ব্যাটালিয়নের একটি দল আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ৬২ লাখ টাকা মূল্যের ৬৩২ গ্রাম হেরোইন, মাদক পরিবহনে ব্যবহৃত ১টি মাইক্রোবাস এবং ১টি মোবাইলসহ মাসুদ রানা (৪৭) নামর একজনকে আটক করেছে। মাসুদ দীর্ঘদিন ধরে লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের কাছে বিক্রি করছিলেন।

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির শোয়েব বলেন, মঙ্গলবার রাতে ব্যাটালিয়নের একটি দল কেরাণীগঞ্জের বন্ধ ছাটগাঁও, জিনজিরা বাস রোড এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ব্যবসার ডিলারসহ ৩জন মাদক কারবারিকে আটক করে। আটকরা হলেন- সোহেল আহমেদ (৩৮), সোহেল রানা (২৮) ও রানা ফকির (৩৪)। তাদের কাছ থেকে ৩ লাখ টাকা মূল্যের ৮৪ গ্রাম হেরোইন, ৫টি মোবাইল ফোনসেট ও নগদ ৯৬ হাজার ৬০০টাকা জব্দ করা হয়েছে।

আটকরা পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় হেরোইন সরবরাহ করছিলেন।

 

  • সর্বশেষ