শিরোনাম
◈ বিরোধী দলের ওয়াকআউট পরিকল্পিত, আইন প্রণয়নে সহযোগিতা করছে না: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অর্থনীতিতে গতি ফেরাতে ৬০ হাজার কোটি টাকার প্যাকেজ, ১৭ ব্যাংক দেবে ৪১ হাজার কোটি ◈ আগস্টের ২৬ দিনে রেমিট্যান্স বেড়েছে ২২.৩ শতাংশ ◈ ‘মক্কা চুক্তি’ নিয়ে আলোচনার মধ্যেই সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রীর চিঠি ◈ আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ ◈ এবার সংসদীয় কমিটি থেকেও বাদ পড়লেন গাজী নজরুল ইসলাম ◈ সংসদে বিল উত্থাপন : গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি

প্রকাশিত : ২৯ মার্চ, ২০২১, ০৪:৪৩ সকাল
আপডেট : ২৯ মার্চ, ২০২১, ০৪:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অদক্ষদের জন্য বন্ধ হচ্ছে সৌদি শ্রমবাজার

নিউজ ডেস্ক: সাত দশকের আধুনিক দাস প্রথা কাফালা বিলুপ্তির পর সৌদি আরব কর্মদক্ষহীন পেশাজীবীদের ছাঁটাইয়ে নতুন আইন প্রণয়ন করেছে। চলতি বছরের জুলাই থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন আইনে দেশটিতে প্রফেশনাল ভিসায় কাজ করা অভিবাসীদের কর্ম-দক্ষতার পরীক্ষায় অংশ নিতে হবে। যারা যেতে চান তাদেরও পরীক্ষা দিতে হবে। আর এ পরীক্ষায় উত্তীর্ণ হলেই কেবল সৌদিতে কাজ করা যাবে। অন্যথায় তাদের সৌদি আরব ছাড়তে হবে। চিকিত্সক, নার্স, শিক্ষক, প্রকৌশলী, হিসাবরক্ষকসহ বিভিন্ন দাপ্তরিক পেশায় নিয়োজিতদের পেশাগত দক্ষতার পরীক্ষা গ্রহণ করা হবে পাঁচটি ভাষায়। যে কোনো একটিতে বাছাই পরীক্ষা দিতে হবে। পাঁচটি ভাষা হলো আরবি, ইংরেজি, হিন্দি, উর্দু ও ফিলিপিনো। আইনটি প্রণয়নের পর পরই সৌদির পাকিস্তান, ফিলিপাইন ও শ্রীলঙ্কার দূতাবাসগুলো তাদের দেশের নাগরিকদের পেশাগত দক্ষতার মান উন্নীত করা এবং প্রফেশনাল টেস্টে সফল হওয়ার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলে বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সি ও আরব নিউজের খবরে বলা হয়েছে, সৌদি আরব সরকারের ’ভিশন ২০৩০’ অনুযায়ী দেশটির শ্রমবাজারে ৭০ শতাংশ সৌদি আরবের নাগরিককে যুক্ত করার পরিকল্পনা গৃহীত হয়েছে। সে কারণে অদক্ষ শ্রমিক ছাঁটাই করে নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে। সেখানে কর্মরত অধিকাংশ বাংলাদেশি শ্রমিক অদক্ষ ও স্বল্প দক্ষ। আগামী জুলাই থেকে পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কর্মসূচির নাম দেওয়া হয়েছে, ‘পেশাদার যাচাইকরণ’। সব পেশাজীবীর ব্যবহারিক ও তাত্ত্বিক পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক। - ইত্তেফাক

  • সর্বশেষ