শিরোনাম
◈ ইরানে হামলায় গ্যাস সংকটে পড়বে বাংলাদেশ! ◈ রাস্তায় কোনো ডিসিপ্লিন নেই, বাহিরের মানুষ পারলে আমরা কেন পারবো না: প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ আমাদের রাজনীতি হবে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য: প্রধানমন্ত্রী ◈ ইরানের প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের হামলা, নিহত বেড়ে ৪০ ◈ ঈদে বাসের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা ◈ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত ◈ ফায়ার সার্ভিসের ৮ পরামর্শ ভূমিকম্পের সময় সুরক্ষিত থাকতে  ◈ ঈদযাত্রা হবে স্বস্তির ও নিরাপদ, সব প্রস্তুতি সম্পন্ন: শেখ রবিউল আলম ◈ কাতারে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কবার্তা ◈ সরকারের জরুরি চিঠি সব মন্ত্রণালয়ে

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০২:৪৯ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০৭:২৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এটা ম্যাজিক নয়, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিণত করতে সক্ষম হয়েছি: প্রধানমন্ত্রী

মিনহাজুল আবেদীন: [২] রোববার (২৮ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউতে আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো বলেন, জাতির পিতার জন্য বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।

[৩] প্রধানমন্ত্রী বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় শত্রু এবং মিত্র বাহিনী হিসেবে মুক্তি যোদ্ধাদের সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে সহায়তা করেছি। যুদ্ধের সময় যারা পাকিস্তানের হয়ে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করেছিলো। তাদের একটি অংশ এখনো দেশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে। দেশের শান্তি নষ্ট করছে। তারা মুক্তিযুদ্ধের সময় নারী ধর্ষণ, লুটতরাজ ও বিভিন্ন ধরনের অপকর্ম করেছিলো।

[৪] তিনি বলেন, এরাই বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গি এবং বাংলা ভাইয়ের মতো নেতাকে তৈরি করেছিলো। বিএনপি জামায়াত ক্ষমতায় এসে দেশের মানুষের ওপর বিভিন্ন নির্যাতন চালিয়েছে।

[৫] তিনি বলেন, আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যে আদর্শ জাতির পিতা রেখে গেছেন, তাতে জনগণ সহায়তা করেছে। তিনি বলেন, এখন কেউ গৃহহীন থাকবে না। প্রত্যেকটা মানুষের একটি করে মাথা গোজার ঠাঁই হবে। মানুষের চিকিৎসা, সুরক্ষা, অন্ন, বস্ত্র এবং বাসস্থানের ব্যবস্থা করা হবে। করোনার মধ্যে আমাদের কোনও কাজ থেমে নেই। মানুষের কষ্ট কমাতে একটি রাজনৈতিক দল হিসেবে আমরা সব ধরনের চেষ্টা করছি। সম্পাদনা: মহসীন

  • সর্বশেষ
  • জনপ্রিয়