শিরোনাম
◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২১, ০১:০০ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২১, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিলেটের গোলাপগঞ্জে জাতীয় ছাত্র সমাজের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত

আবুল কাশেম: [২] ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে সিলেটের গোলাপগঞ্জে উপজেলা শাখা উদ্যোগে জাতীয় ছাত্র সমাজের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে।

[৩] শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় গোলপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে হোসেন মার্কেটে ছাত্র সমাজের কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

[৪] জাতীয় যুব সংঘতির গোলাপগঞ্জ উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মুজাহিদ আহমদের পরিচালনায় আব্দুস সামাদের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচসা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে কেক কাটেন প্রধান অতিথি আলহাজ্ব কুনু মিয়া।

[৫] এতে প্রধান অতিথিত হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা জাতীয় পার্টির বর্তমান আহবায়ক ও সাবেক সভাপতি আলহাজ্ব কুনু মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় যুব সংঘতির সিলেট জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আলতাবুর রহমান আলতাব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন - জাতীয় ছাত্র সামাজ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন আহমেদ।

[৬] এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ইরাজ আলী, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব দোলোয়ার হোসেন, জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল করিম পাখি, জাতীয় যুব সংঘতির গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি শাহান উদ্দিন নাজু, জাতীয় শ্রমিক পার্টির সিলেট জেলা শাখার সভাপতি শামছু উদ্দিন বাবুল, গোলাপগঞ্জ উপজেলা জাতীয় যুব সংঘতির সহ সাধারণ সম্পাদক কামরুল হাসান কামরান, যুব সংঘতির গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাওছার হোসেন হিরা, গোলাপগঞ্জ উপজেলা যুব সংঘতির সাবেক সভাপতি দেলোয়ার হোসেন দিলু প্রমুখ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ