শিরোনাম
◈ নারী ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা ◈ ইরান যুদ্ধ ও জ্বালানি সংকটের মধ্যেও ২০২৬ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ২.৯%: OECD ◈ পণ্য খালাসের সময় ও ব্যয় কমাতে সমন্বিত কর্মপরিকল্পনার তাগিদ বাণিজ্যমন্ত্রীর ◈ আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা ◈ রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব: জাতিসংঘের সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রীর জোরালো আহ্বান ◈ হুতিদের হামলা ঠেকাতে সৌদির অনুরোধে সাড়া নেই, ট্রাম্প-সালমান সম্পর্কে নতুন টানাপোড়েন ◈ গেটস ফাউন্ডেশনের সিইওর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, স্বাস্থ্যখাতে এআই ব্যবহারের পরিকল্পনা ◈ ১০ বছরে জ্বালানি তেল থেকে সরকারকে ১ লাখ ১৯ হাজার কোটি টাকা দিয়েছে বিপিসি ◈ লিভারপুলের অ্যানফিল্ড গুগল রেটিংয়ে এগিয়ে ◈ আফগান লিগে নাম লেখালেন তাসকিন

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ২৭ মার্চ, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩

ডেস্ক নিউজ: জেলার মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার মোল্লার বাড়ি এবং নির্বাচনী অফিস ভাঙচুর ও নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার মোল্লার অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন।

শুক্রবার (২৬ মার্চ) রাত পৌনে ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুল জব্বার মোল্লা বলেন, রাত পৌনে ৯টার দিকে বাড়ি সংলগ্ন নির্বাচনী অফিসে বসে আলোচনা করছিলাম। হঠাৎ ৬০ থেকে ৭০টি মোটরসাইকেলের বহর নিয়ে সন্ত্রাসীরা বাড়ির মধ্যে প্রবেশ করেন। প্রবেশের সময় তারা মসজিদের লাইট ও বাড়ির গেট ভাঙচুর করেন। এ সময় নৌকা প্রতীকের প্রার্থী রিপন দাসের জয় হোক, রিপন দাস ভয় নেই বলে স্লোগান দিতে থাকেন তারা। আমাদের অফিসে প্রবেশ করে ভাঙচুর শুরু করেন। এনাম মজুমদার, আসাদ মোল্লা ও কামরুল মোল্লা নামে আমার তিন কর্মীকে মারধর করেন। আমরা সবাই চিৎকার দিলে মসজিদে থাকা ইমাম সাহেব মাইকে ঘোষণা দেন। ঘোষণা শুনে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যান। যাওয়ার সময় তারা আমাকে প্রাণে মেরে ফেলার জন্য হুমকী দেন। আমি নির্বাচনের সুষ্ঠ পরিবেশ এবং এই ন্যাক্কারজনক হামলার সুষ্ঠু বিচার চাই।

হামলার ঘটনা অস্বীকার করে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান রিপন দাস বলেন, বনগ্রাম এলাকা থেকে র‌্যালি শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে জব্বার মোল্লার লোকজন আমাদের ওপর হামলা করেন। এতে আমার ৩-৪ কর্মী আহত হয়েছেন।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার মীর শাফিন মাহমুদ বলেন, হামলার ঘটনা জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। দুর্বৃত্তদের ফেলে যাওয়া ৫টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সারারাত পুলিশ মোতায়েন ছিলো চেয়ারম্যান প্রার্থী জব্বার মোল্লার বাড়িতে। এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বিডি নিউজ

  • সর্বশেষ