শিরোনাম
◈ ভারতে ব্রা‌জি‌লের ম্যাচ বয়কটের ডাক বাইচুংয়ের, পালটা কী জবাব ব্রাজিলের ফুটবল কর্তার? ◈ বিদেশে উচ্চশিক্ষায় এসএসসির রেজাল্টের গুরুত্ব কতটা?  ◈ ‘ইসলামিক ন্যাটোতে’ বাংলাদেশের যোগদানের সম্ভাবনা, ভারত কেন এত উদ্বিগ্ন : ফার্স্টপোস্টের প্রতিবেদন ◈ ঢাকার চীনা দূতাবাসে ইমেইলে হামলার হুমকি, শুরু হয়েছে তদন্ত ◈ ‘বিয়ের ফাঁদে’ চীনে পাচার : ৫ বছরে গেছেন ৪২২৬ বাংলাদেশি নারী, অনেকের স্বপ্ন পরিণত হয়েছে ‘অভিশপ্ত নরকে’ ◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২১, ১২:১৮ রাত
আপডেট : ২৬ মার্চ, ২০২১, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালিয়াকৈরে নবাগত পুলিশ সুপারের মাস্ক বিতরণ

ফজলুল হক:“মাস্ক পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের নবাগত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম বৃহস্পতিবার দুপুরে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় জনসাধারনের মাঝে মাস্ক বিতরণ করেন। গাজীপুর জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় এ কর্মসূচী পালন করা হয়।

গাজীপুর নবাগত পুলিশ সুপার (এসপি) এস এম শফিউল্লাহ দুপুরে কালিয়াকৈর থানা পরিদর্শণ করেন। এসময় তিনি কালিয়াকৈর থানায় এক আলোচনা সভা করেন। পরে তিনি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকা পরিদর্শন শেষে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন।

এসময় তিনি কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবেলায় বিভিন্ন সচেতনতামুলক উপদেশ দেন। এর আগে তিনি উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় গাজীপুর জেলা ট্রাফিক পুলিশের সহকারী পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জহিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার আল মামুন, কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেনসহ জেলা ও থানার অন্যান্য কর্মকর্তাগণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়