শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪০ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২১, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে প্রতিপক্ষের ছুরির আঘাতে নিহত ১, আহত ২

জাকারিয়া হোসেন: [২] সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় লোকনাথ বাবার পূজাঁ দেখতে গিয়ে প্রতিপক্ষের দাড়াঁলো ছুরির আঘাতে ১জন নিহত ও ২জন আহত।

[৩] নিহত ব্যক্তির নাম দিপু বিশ্বাস(৩৫)। সে উপজেলার জয়কলস ইউনিয়নের জয়কলস গ্রামের মৃত লাল মোহন বিশ্বাসের ছেলে। আহতরা হলেন একই গ্রামের মৃত কানাই বিশ্বাসের ছেলে জামিনি বিশ্বাস (৫৫), এবং রমন বিশ্বাসের ছেলে হামলাকারী রন বিশ্বাস (৩৬)।

[৪] ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায়। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানায়ায় ঘটনার দিন একই গ্রামের হিন্দু ধর্মাবলম্বী গুরুপদ গোস্বামির বাড়িতে লোকনাথ পুজাঁর অনুষ্ঠান চলছিল সেখানে বিভিন্ন গ্রামের মানুষের সমাগম হয় ঐ পূজাঁ মন্ডপে।

[৫] দিপু বিশ্বাস সেখানে পূজাঁ দেখে বাড়ি ফেরার পথে গ্রামের রাস্তায় দাড়াঁলো ছোড়া হাতে নিয়ে ঘাতক রন বিশ্বাস দিপু বিশ্বাসের গতিরোধ করে দিপু বিশ্বাসের শরীরে ছুড়া দিয়ে একের পর এক আঘাত করতে থাকে এসময় দিপু বিশ্বাসের বোনের জামাতা জামিনি বিশ্বাস এগিয়ে আসলে তাকেও ছুড়া দিয়ে আঘাত করে ঘাতক রন বিশ্বাস।

[৬] এসময় ঘটনাস্থলে দিপু বিশ্বাস মারা যান এবং জামিনি বিশ্বাস গুরুতর আহত হন। পরে এলাকাবাসী খুনী রন বিশ্বাসকে গনপিঠুনি দিয়ে আহত করে। আহতদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং নিহত দিপু বিশ্বাসের মরদেহ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়।

[৭] এ ব্যাপারে দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ