শিরোনাম
◈ র‍্যাব বদলে এসআরবি, সদস্যদের শাস্তির বিষয়ে প্রজ্ঞাপনে যা আছে ◈ ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ ‘শেষের দিকে’, তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগের দাবি ট্রাম্পের ◈ গরম নিয়ে স্বস্তির বার্তা, ৫ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস ◈ মার্কিন কংগ্রেসে রাশিয়া নিষেধাজ্ঞা বিল পাস, ১০০ শতাংশ রপ্তানি শুল্কের মুখে ভারত ◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৬ সকাল
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘প্রাউড বয়েজ’কে নিষিদ্ধ করতে মার্কিন পররাষ্ট্র দফতরে ডেমোক্রেট প্রতিনিধির চিঠি

রাশিদুল ইসলাম : [২] সাবেক ট্রাম্প প্রশাসন বামধারার এ্যান্টিফা আন্দোলনকে সন্ত্রাসীদের তালিকা ফেলে এর সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধার সৃষ্টি করেছিল। এবার বাইডেন প্রশাসনকে ডেমোক্রেটদের পক্ষ থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে একই কায়দায় প্রাউড বয়েজকে নিষিদ্ধ করতে। স্পুটনিক

[৩] ডেমোক্রেটিক প্রতিনিধি ও হোমল্যান্ড সিকিউরিটি কমিটির সদস্য জোশ গোথেইমার পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রাউড বয়েজ সহ তার ভাষায় এই ধরনের আন্তর্জাতিক চরম গ্রুপকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

[৪] মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ্যান্থনি ব্লিনকেনকে লেখা চিঠিতে জোশ গোথেইমার বলেন এসব গ্রুপকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদের দেওয়া অর্থের উৎসগুলো বন্ধ করতে হবে।

[৫] সহিংসতার জন্যে এধরনের গ্রুপ ভবিষ্যতে যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তা সে চরম বাম বা চরম ডান যাইহোক না কেনো, এখনি তা সমূলে বিনাশ প্রয়োজন বলেও মন্তব্য করেন এই ডেমোক্রেট প্রতিনিধি।

[৬] ক্যাপিটল হিলে হামলায় প্রাউড বয়েজের সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। এদের কারো কারো হাতে লাইসেন্সকৃত অস্ত্র ছিল। প্রস্তুতি ছিল রীতিমত যুদ্ধের।

[৭] তবে প্রাউজ বয়েজের নেতারা দাবি করেছেন গত ৬ জানুয়ারি রাজনৈতিকভাবে নির্ভুল সিদ্ধান্ত নিতে ও শে^তাঙ্গ বিরোধী অপরাধবোধের বিরুদ্ধে সক্রিয় ছিল যাকে কোনোভাবেই সন্ত্রাস বল যাবে না।

 

  • সর্বশেষ