শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৮:৪১ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে নিরাপদ খাদ্য আইনে অভিযান, চার প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জ জেলা শহরে নিরাপদ খাদ্য আইনে বিশেয অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। অভিযানে চার প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) দিনব্যাপি বিশুদ্ধ খাদ্য, লাইসেন্সবিহীন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদ উত্তীর্ণের অভিযোগ এ অভিযান পরিচালনা করা হয়। এবং বিভিন্ন মেয়াদে অর্থদন্ড দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আরিফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে এসব রায় ঘোযণা করা হয়।

কিশোরগঞ্জ শহরের  গাইটাল রাকুয়াইল এলাকায় অবস্থিত ফাস্ট টাইম ফ্যাক্টরিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, লাইসেন্স ব্যতীত খাদ্য উৎপাদন ও অন্যান্য অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩২(ক) ধারায় ২ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

শহরের কালীবাড়ি মোড় এলাকায় ননী গোপাল সুইটস কেবিনকে দইয়ের গায়ে  উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করা,  রসমালাই এর মধ্যে পোকামাকড় পাওয়া যাওয়া ও কাচামাল ক্রয়ের রশিদ সংরক্ষণ না থাকার অপরাধে  নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। স্টেশন রোড এলাকায় তাজ রেস্টুরেন্টকে  ফ্রিজে  কাঁচা মাছ-মাংস ও  বাসি চিকেন গ্রিল একত্রে সংরক্ষণ করা ও অন্যান্য অপরাধে নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। বিসিক শিল্প নগরীতে ইসলাম ফুডকে  অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ঘন চিনির ব্যবহার ও অন্যান্য অপরাধে  নিরাপদ খাদ্য আইনের ৩৮ ধারায় ১ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, পুলিশ, র‍্যাব ও আনসার ব্যাটালিয়নের একটি করে চৌকস দল।

  • সর্বশেষ