শিরোনাম
◈ চতুর্থ বিভাগের ক্লাবের কাছে টাইব্রেকারে ধরা আর্সেনাল ◈ যুক্তরাষ্ট্রের বি১/বি২ ভিজিটর ভিসা: কোন কাজ করা যাবে, জানাল দূতাবাস ◈ ইউএইতে জনতা ব্যাংকের ৪ শাখা বন্ধের শঙ্কা, সরকারের জরুরি হস্তক্ষেপ চায় পর্ষদ ◈ রপ্তানি বাড়াতে চীনের ৬ বিশেষ সুবিধা পাচ্ছে বাংলাদেশ ◈ ৩১ অক্টোবর থেকে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা শুরু, মানতে হবে নতুন নিয়ম ◈ ‘ক্রসফায়ার’ বিতর্কের পর নতুন আইজিপি নিয়োগ নিয়ে ভাবছে সরকার, বিবেচনায় যে ৩ কর্মকর্তা ◈ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অবৈধ ভোট দেওয়ার অভিযোগে বাংলাদেশির বিরুদ্ধে মামলা ◈ মেলিওডোসিসে মৃত্যুঝুঁকির সঙ্গে সম্পর্কিত ২ জিনগত পরিবর্তন শনাক্ত করলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ◈ বাংলাদেশের রপ্তানি বহুমুখীকরণ ও বিনিয়োগ বাড়াতে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ 'আরব আমিরাত ও সৌদি আরবসহ কয়েকটি দেশের অস্তিত্ব বিপন্ন হতে পারে' 

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৮:৩৬ রাত
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে রুমান হত্যা মামলার প্রধান আসামী আব্দুল করিম বিমানবন্দর থেকে গ্রেপ্তার

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের ইটনায় হত্যা মামলার প্রধান আসামি মো. আব্দুল করিমকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১৮ অক্টোবর) রাতে কিশোরগঞ্জ র‍্যাব-১৪ সদস্যদের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে আব্দুল করিমকে (৫৭) গ্রেপ্তার করে।

এ ছাড়াও এ মামলার ৭নং আসামি মাসুক মিয়াকে (৪০) কিশোরগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।

জানা গেছে, আসামি আব্দুল করিম দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান। ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ১২ অক্টোবর গরু চুরির ঘটনা এবং জমিসংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে রুমান মিয়া নামে একজন নিহত হন। নিহত রুমানের বাবা মো. জালাল উদ্দিন বাদী হয়ে আব্দুল করিমকে প্রধান আসামি করে ৭০ জনের বিরুদ্ধে ইটনা থানায় মামলা দায়ের করে। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

  • সর্বশেষ