শিরোনাম
◈ বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী ◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও)

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ১৯ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পবায় ধানখেতে অজ্ঞাত নারীর নগ্ন মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা হত্যা

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর পবা উপজেলার বাগসারা মোড় এলাকায় ধানখেত থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করার সময় লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন।

খবর পেয়ে পবা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ জানিয়েছে, তার পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, নিহত নারীর শরীরে কোনো পোশাক ছিল না। তাদের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করে ধানখেতে ফেলে রাখা হয়েছে।

ওসি মনিরুল ইসলাম আরও জানান, সিআইডি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ