শিরোনাম
◈ বুধবারে চট্টগ্রাম-রাঙ্গামাটি জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ মেসির জাদুতে মহাকাব্যিক প্রত্যাবর্তন, কোয়ার্টারে আর্জেন্টিনা ◈ মেসির জাদুতে অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ২–০ থেকে ৩–২ আর্জেন্টিনা ◈ বিশ্বের তৃতীয় সর্বনিম্ন বাসযোগ্য শহর ঢাকা ◈ পুলিশ তো আমার হাতে নেই, তবে মুরগি আছে: সংসদে প্রাণিসম্পদ মন্ত্রীর মন্তব্যে হাসির রোল ◈ ভূ‌মিক‌ম্পে ভেনেজুয়েলায় ক্ষয়ক্ষতির পরিমাণ ৩৭ বিলিয়ন ডলার ◈ ভারত-চীন-যুক্তরাষ্ট্রের মাঝে কৌশলগত ভারসাম্য গড়ছে বাংলাদেশ: জন ড্যানিলোভিচ ◈ টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রেললাইন, এক হাজার যাত্রী নিয়ে আটকা পর্যটক এক্সপ্রেস ◈ সাঙ্গু-মাতামুহুরীর পানি বিপৎসীমার কাছাকাছি, বান্দরবানে ২২০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত ◈ ভারি বৃষ্টিতে শাহ আমানতে অবতরণ করতে পারেনি তিন ফ্লাইট

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০০ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপুরণের এল এ চেক বিতরণ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক

রাজু চৌধুরী:  ''মীরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন’’ শীর্ষক প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ সরাসরি ক্ষতিগ্রস্থদের হাতে তুলে দিতে ২৪ ফেব্রুয়ারি, ২০২১ জেলা প্রশাসক, চট্টগ্রাম এর অফিস কক্ষে এল.এ চেক বিতরণ করা হয়।

বুধবার ২৪ ফেব্রুয়ারি ভূমি অধিগ্রহণ শাখা, চট্টগ্রাম এর আয়োজনে মহেশখালী-আনোয়ারা গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষতিপুরণের এল এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। তিনি স্বচ্ছভাবে ভূমি অধিগ্রহণ কার্যক্রম পরিচালনা করার জন্য ক্ষতিগ্রস্তদের দালালদের থেকে দূরে থাকার অনুরোধ করেন এবং দালালদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রতিজ্ঞা করেন। তাছাড়া জেলা প্রশাসক ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের ভোগান্তি লাঘবে অধিগ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়, চট্টগ্রাম এর বাইরে এল এ হেল্প ডেস্ক স্থাপনের ঘোষণা দেন। এই হেল্প ডেস্ক বিনামূল্যে সরকারি ফি প্রদান সাপেক্ষে ক্ষতিগ্রস্তদের সকল ধরণের সহায়তা প্রদান করে দালালদের দৌরাত্ম্য হ্রাস করবে।

জেলা প্রশাসক মহোদয় তাঁর কার্যালয়কে দুর্নীতিমুক্ত ঘোষণা করেন। তিনি স্বচ্ছতা ও সততা নিশ্চিত করার জন্য যে কোন অভিযোগ ব্যক্তিগতভাবে প্রতিকার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ক্ষতিগ্রস্তরা জেলা প্রশাসককে ধন্যবাদ জ্ঞাপন করে জটিল পদ্ধতির দীর্ঘসূত্রিতার আশু সমাধানের আশা প্রকাশ করে ওয়ান স্টপ সার্ভিস চালুর দাবি জানান।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর এর অন্তর্ভূক্ত “মীরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের মধ্যে ক্ষতিপূরণ দিতে মাঠ পর্যায়ে ৩৩,৮৮,৫৮,৫৫৮/-(তেত্রিশ কোটি আটাশি লক্ষ আটান্ন হাজার পাচশত আটান্ন) টাকা ক্ষতিপূরণ বিতরণ করা হয়েছে। বুধবারও একই ধারাবাহিকতায় জেলা প্রশাসক, চট্টগ্রাম এর সম্মেলন কক্ষে ক্ষতিগ্রস্থ মোট ৬১ জনের মধ্যে “মীরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপন প্রকল্প” এর মোট= ৮,০৪,৫৫,০০০/- (আট কোটি চার লক্ষ পঞ্চান্ন হাজার) টাকা ক্ষতিপূরণের ৯৮টি এল. এ চেক এবং জিটিসিএল, আনোয়ারা, বাশঁখালী, সীতাকুন্ড গ্যাস লাইন স্থাপন প্রকল্পের ৩৩,২৮,৮৮৩/-টাকা, রাংগুনিয়া সৌর বিদ্যুৎ প্রকল্পের ৭,০২,২৫৪/- (সাত লক্ষ দুই হাজার দুইশত চুয়ান্ন) টাকাসহ সর্বমোট ৮,৪৪,৮৬,১৩৭/-(আট কোটি চুয়াল্লিশ লক্ষ ছিয়াশি হাজার একশত সাইত্রিশ) টাকার চেক বিতরণ করা হয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এল. এ) চট্টগ্রাম বদিউল আলম জানান, ক্ষতিগ্রস্থ পরিবার দালালের খপ্পরে পড়ে যাতে কোন রকম হয়রানি না হয়ে ক্ষতিপূরণ নিতে পারেন সে জন্য আমাদের এ ধারা অব্যাহত থাকবে। এ বিষয়ে ভূমি অধিগ্রহণ কর্মকর্তা নাজমা বিনতে আমিন জানান, অতি দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিপূরণ গ্রহীতাদের মাঝে ক্ষতিপূরণ প্রদান করতে পারায় জেলা প্রশাসক, চট্টগ্রাম মহোদয় খুবই সন্তুষ্ট।

এ ক্ষতিপূরণ পাওয়ার জন্য কেউ কোন প্রকারের টাকা দাবী করেছেন বা করে থাকলে তা সরাসরি জেলা প্রশাসক মহোদয়কে অবহিত করার জন্যও তিনি অনুরোধ জানান। তিনি আরও জানান ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ব্যক্তি ক্ষতিপূরণের আবেদনসহ সরাসরি আমাদের কাছে আসতে পারেন এবং সমস্যার কথা বলতে পারেন। কোন দালাল বা তৃতীয় পক্ষ না ধরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ব্যক্তি জমির প্রয়োজনীয় সকল উপযুক্ত কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এল.এ শাখায় যোগাযোগ করলে অতি সহজে স্বল্প সময়ে ক্ষতিপূরণ পাবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়