শিরোনাম
◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা ◈ ইউরোপে অনিয়মিত অভিবাসন কঠিন, ঝুঁকিতে বাংলাদেশি তরুণদের স্বপ্ন ◈ বিমান থেকে সরানো হচ্ছে আফরোজাকে, পাচ্ছেন যে মন্ত্রণালয় ◈ সৌদি-পাকিস্তান-তুরস্ক সামরিক জোটে বাংলাদেশের সম্ভাব্য যোগদান নিয়ে যা বলছে ভারত ◈ রাজস্থানে ককরোচ পার্টির ওপর হামলা, বিজেপির বিরুদ্ধে গুরুতর অভিযোগ ◈ তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর দিয়ে আবার প্রত্যাহার করল ভারত

প্রকাশিত : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৯ দুপুর
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্র নিজের দেওয়া প্রতিশ্রুতি মেনে চলুক, এরচেয়ে বেশি চাই না বললেন রুহানি

রাশিদুল ইসলাম : [২] ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে অর্থনৈতিক সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। দেশটির নতুন সরকারকেই এধরনের তৎপরতা বন্ধ করতে হবে। বুধবার মন্ত্রিপরিষদের বৈঠকে এ কথা বলেন রুহানি। ফারস

[৩] হজরত আলী (আ.)’র জন্মবার্ষিকী উপলক্ষে রুহানি ইরানি নাগরিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা পরমাণু সমঝোতায় সই করেছি, সেটা ভালো ভাবে মেনে চলেছি ও প্রতিশ্রুতি রক্ষা করেছি।

[৪] এ প্রসঙ্গে পাশ্চাত্যের দেশগুলোর উদ্দেশে রুহানি বলেন, আপনারা নিজেরাই নিজেদের বিচার করুন। আপনারা কখনোই প্রতিশ্রুতি পুরোপুরি মেনে চলেননি। যুক্তরাষ্ট্রতো জিরো। অন্যরাও একই রকম। ইরান ছাড়া পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্য কোনো দেশই পুরোপুরি তা মেনে চলে নি।

[৫] রুহানি বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক সরকার সমঝোতা থেকে বেরিয়ে গেছে, কিন্তু বর্তমান সরকার জানে যে, সেটা ভুল ছিল।

[৬] ইউরোপীয় দেশগুলোর সমালোচনা করে তিনি বলেন, আমরা তিন বছর ধৈর্য ধরেছি কিন্তু তারা তারা কোনো পদক্ষেপই নেয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়