শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১০ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

জিএম মিজান: [২] বগুড়ার শাজাহানপুরে আধিপত্য বিস্তারের জের ধরে ফুলতলা বাজার এলাকায় প্রতিপক্ষের হামলায় আহত ফোরকান (৩৫) নামের সন্ত্রাসী শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়েছে। নিহত ফোরকান উপজেলার ফুলতলা এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

[৩] জানা যায়, উপজেলার ফুলতলা এলাকায় সোমবার বিকেল ৪টায় ফোরকান বাড়ী থেকে বের হয়ে ফুলতলা বাজারে যাওয়ার পসময় পথিমধ্যে প্রতিপক্ষ গ্রুপ তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রাম দা দিয়ে এলোপাথারি কুপিয়ে হামলাকারীরা মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। অত্র এলাকার দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছে।

[৪] বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এ প্রতিবেদক-কে বলেন, ফুলতলা এলাকায় প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত ফোরকান কে শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত অব্যহত রয়েছে এবং জড়িতদের গ্রেফতার অভিযান অব্যহত রয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ