শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২১ সকাল
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২১, ০৪:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিকালে নিউজিল্যান্ডে উড়াল দিবে বাংলাদেশের ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক : [২] আগামী মার্চে নিউজিল্যান্ডের মাটিতে ৩টি করে টি- টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এই দুটি সিরিজ খেলতে আজ ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে সিঙ্গাপুর এয়ারওয়েজের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে তামিম-মাহমুদউল্লাহরা।

[৩] নিউজিল্যান্ড পৌঁছানোর পর নির্দিষ্ট সময় কোয়ারেন্টিন শেষে অনুশীলনে নামবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থাকায় এই সিরিজের আগে দেশের মাটিতে প্রস্তুতি নিতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের আবহাওয়ায় নিজেদের মানিয়ে নিতে আগে আগেই যাচ্ছে দল। সেখানে অন্তত দুই সপ্তাহের বেশি সময় অনুশীলনের সময় পাবে সফরকারীরা।

[৪] লম্বা সময় অনুশীলনের পর আগামী ২০ মার্চ থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ডানেডিনে প্রথম ওয়ানডের ২৩ মার্চ ক্রাইস্ট চার্চে দ্বিতীয় ওয়ানডে এবং তৃতীয় ও শেষ ওয়ানডে ২৬ মার্চ ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে।

[৫] টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৮ মার্চ হ্যামিল্টনে। দ্বিতীয় ম্যাচ নেপিয়ারে ৩০ মার্চ এবং ১ এপ্রিল অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়