শিরোনাম
◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৭ দুপুর
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উপহার নিয়ে দুই ভাষা সৈনিকের বাড়ি গেলেন রাজশাহীর ডিসি

মঈন উদ্দীন: [২] একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহর থেকে রাজশাহীতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন চলছে। শহীদ বেদিতে ফুল দিয়ে সব শ্রেণির মানুষ শহীদদের বিনম্র চিত্তে স্মরণ করছেন। এরই মধ্যে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন রাজশাহী জেলা প্রশাসক মো. আব্দুল জলিল। একুশের সকালে তিনি ফুল, ফল ও মিষ্টি নিয়ে সম্মান জানাতে যান দুই ভাষা সৈনিকের বাড়িতে।

[৩] রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক মো. আব্দুল জলিল প্রথমে মহানগরীর বেলদারপাড়া এলাকায় থাকা ভাষাসৈনিক মোশারফ হোসেন আখুঞ্জির বাড়িতে যান। এ সময় জেলা প্রশাসক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ বিভিন্ন রকমের ফল ও মিষ্টি উপহার দেন। পরে তিনি এ ভাষা সৈনিকের স্বাস্থ্য সম্পর্কে খোঁজ-খবর নেন এবং শুভেচ্ছা বিনিময় করেন।

[৪] আকস্মিক এ সাক্ষাতে ভাষা সৈনিক মোশারফ হোসেন আখুঞ্জি রাজশাহী জেলা প্রশাসকের কাছে একটি দাবি তুলে ধরেন। তিনি বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ থাকার পর এখনও সর্বক্ষেত্রে বাংলার প্রচলন হয়নি। তাই এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। ’

[৫] এরপর দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক মহানগরের শান্তিবাগে থাকা অপর ভাষা সৈনিক আবুল হোসেনের বাড়িতে যান। তিনি তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তার শারীরিক অসুস্থতা সম্পর্কে খোঁজ-খবর নেন। যে কোনো প্রয়োজনে পাশের থাকার কথা জানান এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তার অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, ফল ও মিষ্টি উপহার দেন।

[৬] ভাষাসৈনিক আবুল হোসেন মহান একুশে ফেব্রুয়ারির এই দিনে তাকে এভাবে সম্মান জানানোর জন্য প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানান এবং জেলা প্রশাসককে ধন্যবাদ দেন।

[৭] এ সময় রাজশাহীর জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা জেলা প্রশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন।

 

  • সর্বশেষ