শিরোনাম
◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজ ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি ◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫২ রাত
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছিল খালেদা জিয়া, তারেক রহমান ও নিজামীরা: পানি সম্পদ উপমন্ত্রী

সমীরণ রায়: [২] এ কে এম এনামুল হক শামীম আরও বলেন, বিএনপির আমলে দেশে দুঃশাষন প্রতিষ্ঠা হয়ে দেশের মানুষ নিরাপত্তা হীনতায় পড়েছিল। আর বর্তমানে বঙ্গবন্ধুর বাংলাদেশে তারই কন্যা শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশের মানুষের নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়।

[৩] তিনি বলেন, দেশের উন্নয়ন হয়। পদ্মা সেতু হয়, হাতিরঝিল ফ্লাই ওভার ব্রিজ হয়, দুর্গম চরাঞ্চলে সাবমেরিন ক্যাবল দিয়ে বিদ্যুৎ সংযোগ হয়, সারাদেশে উন্নয়ন অব্যাহত থাকে। তাই দেশের মানুষ এখন বিশ্বাস করেন শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ।

[৪] শনিবার শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যৌথ সভায় তিনি এসব কথা বলেন। তিনি দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।

[৫] এসময় যৌথ বর্ধিত সভায় ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্যা, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকারসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়