শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১২ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২১, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামানের মৃত্যুতে স্পীকারের শোক

মনিরুল ইসলাম: [২] জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

[৩] স্পিকার মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

[৪] উল্লেখ্য, জনপ্রিয় অভিনেতা এ টি এম শামসুজ্জামান আজ শনিবার সকালে পুরান ঢাকার সূত্রাপুরস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি কয়েক বছর ধরে নানান ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন।

[৫]এছাড়া, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান এর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ ফজলে রাব্বী মিয়া এবং চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়