শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৭ সকাল
আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এম আমির হোসেন:  বস্তুজগতের কনফিউশন মূর্খতা, ভাবজগতের কনফিউশন মূল্যবান

এম আমির হোসেন: মূর্খরাই কেবল অভার-কনফিডেন্ট হয়, এর-ওর মতকে যত্রতত্র প্রত্যাখ্যান করে। দুইয়ে দুইয়ে পাঁচ হয়- কেউ এটা বললেও কিছুক্ষণ জিম মেরে থাকি আমি। ভাবি, এটা নতুন কোনো গাণিতিক-বৈজ্ঞানিক বা দার্শনিক জ্ঞান নয়তো, যা এখনো জানা হয়নি আমার? ভাবি, জগতের সব তথ্য বা তত্ত্ব জানা তো আমার একার পক্ষে সম্ভব নয়। বিনয়ের সাথে জানতে চাই- তার নিজস্ব ব্যাখ্যা। মানুষের সম্ভাবনা অসীম হলেও একক মানুষের জ্ঞানের পরিধি অসীম নয়।

বস্তুজগতে চলাচলের জন্য মানুষের দরকার নিজস্ব এক গাইডলাইন। এই গাইডলাইনে কোনো কনফিউশন থাকা অনুচিত। তবে নিজস্ব গাইডলাইনকে অপরিবর্তনীয় ও সার্বজনীন ভেবে ফেলা চরম মূর্খতা। কোনো জ্ঞান কখনো সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে পারে না। সব জ্ঞানই সবাই নিজস্বতা দিয়ে গ্রহণ-বর্জন করে এবং সেটাই স্বাভাবিক। সব জ্ঞানেরই পরিমার্জিত, পরিবর্ধিত, পরিবর্তিত সংস্করণ থাকা দরকার।

বস্তুজগতের কনফিউশান মূর্খতা, ভাবজগতের কনফিউশন মূল্যবান। ভাবজগতের কনফিউশন থেকে নবতর জ্ঞান ও বোধের সৃষ্টি হয়। কিন্তু বস্তুজগতের কনফিউশন বিড়ম্বনা বাড়ায়, কেবল বিলম্ব ঘটায়। আধুনিক মানুষের কর্তব্য এই দুই জগতের সুসমন্বয় করে চলা। (অণুদর্শন)। ফেসবুক থেকে

  • সর্বশেষ