শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে গৃহবধূ নির্যাতন: দেলোয়ার ও কালামের বিরুদ্ধে চার্জ গঠন

নোয়াখালী প্রতিনিধি: [২] জেলার বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নে চাঞ্চল্যকর গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেন প্রকাশ দেলু ও তার সহযোগী আবুল কালামের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত।

[৩] বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক জয়নাল আবেদীন আসামিদের উপস্থিতিতে অভিযোগের শুনানি শেষে চার্জ গঠন করেন।

[৪] আদালত সূত্রে জানা গেছে, আদালতে আসামিদের তাদের নিজেদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শোনান রাষ্ট্রপক্ষের আইনজীবি পাবলিক প্রসিকিউটর মামুনুর রশিদ লাভলু। এসময় আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। এসময় আদালতে আসামিদের পক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না।

[৫] পাবলিক প্রসিকিউটর (পি.পি) মামুনুর রশিদ লাভলু আদালতের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

[৬] প্রসঙ্গত, গত বছরের ২ সেপ্টেম্বর রাতে ওই নারীর আগের স্বামী তার সাথে দেখা করতে তার বাবার বাড়ি একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামে এসে তাদের ঘরে ঢোকেন। বিষয়টি দেখে পেলে স্থানীয় মাদক ব্যবসায়ী ও দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার। রাত ১০টার দিকে দেলোয়ার তার লোকজন নিয়ে ওই নারীর ঘরে প্রবেশ করে পরপুরুষের সাথে অনৈতিক কাজ ও তাদের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তাকে মারধর শুরু করেন।

[৭] এক পর্যায়ে পিটিয়ে নারীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে। গত ৪ অক্টোবর দুপুরে ওই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েল জেলায় তথা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়