শিরোনাম
◈ চট্টগ্রাম বে টার্মিনাল নির্মাণে পিএসএ সিঙ্গাপুরের সঙ্গে চুক্তি ৩০ এপ্রিলের মধ্যে, বাড়বে বন্দরের সক্ষমতা ◈ ঠিকাদার খুশি হয়ে লভ্যাংশ থেকে ইঞ্জিনিয়ারকে উপহার দিলে সেটা ঘুষ নয়: মীর শাহে আলম (ভিডিও) ◈ সাজেকে সড়ক অবরোধ প্রত্যাহার, পদত্যাগ করে কার্বারী সমিতির কমিটি বিলুপ্ত করলেন নতুন জয় চাকমা ◈ তুরস্কের বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ শতাংশ, নতুন সম্ভাবনা অপ্রচলিত বাজারে ◈ শ্রীমঙ্গলে হাসিবুলের ওপর হামলা, ছাত্রলীগ নেতা হাবিবুরকে শনাক্ত করেছে পুলিশ ◈ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ◈ যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ খেল‌বে পাকিস্তানের বিরু‌দ্ধে ◈ অবৈধ জালের দৌরাত্ম্যে উপকূলে মাছের উৎপাদন কমেছে ৪০ শতাংশ, কারেন্ট জাল ও বটম ট্রলিং বন্ধে কঠোর হচ্ছে সরকার: মৎস্যমন্ত্রী ◈ শেখ হাসিনার প্রত্যর্পণ ‌বিষয়‌টি আইনগত বিধান অনুযায়ী  সুরাহা করা হ‌বে: ভারত ◈ বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৮ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০২১, ০৩:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভাই হত্যা মামলায় খালাসের রায় স্থগিত

নূর মোহাম্মদ: [২] পীরগঞ্জের একবারপুর মধ্যপাড়ার ওসমান গণির বিরুদ্ধে অভিযোগ, ২০০৩ সালে ভাইকে খুন করেছেন। ওই মামলার বিচার চলাকালে জামিনে থাকা অবস্থায় ২০১৪ সালে খুনের অভিযোগ রয়েছে নিজের ছেলেকেও।

[৩] ভাই হত্যার অপরাধে ২০১৫ সালে ওসমানকে মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। কিন্তু আপিল করে চলতি বছরের ১৪ জানুয়ারি তিনি হাইকোর্ট থেকে খালাস পান। তার এ খালাসের রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। রোববার আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করেন।

[৪] ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ জানান, রায় স্থগিত হলেও যেহেতু তিনি খালাস পেয়েছেন তাই তাকে কনডেম সেলে না রেখে সাধারণ বন্দিদের সঙ্গে রাখতে আদেশ দিয়েছেন আদালত।

 

  • সর্বশেষ