শিরোনাম
◈ খামেনি বেঁচে আছেন এবং দৃঢ়তার সঙ্গে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দিচ্ছেন: ইরানের দুই সংবাদমাধ্যমের খবর ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট ◈ হামলায় খামেনি নিহত, পাওয়া গেছে তার মরদেহ: রয়টার্সকে ইসরায়েলি কর্মকর্তা ◈ ইরানে ফের হামলা শুরু করেছে ইসরায়েল ◈ রাতে নতুন করে হামলা শুরু, বিকট বিস্ফোরণে কাঁপছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই ◈ ফ্লাইট বাতিল যাত্রী‌রা রাত্রিযাপন সুবিধা পা‌বেন: প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ◈ হিসাব মেলাতে পার‌লো না পা‌কিস্তান, জি‌তেও বাদ বিশ্বকা‌প থে‌কে, সেমিফাইনা‌লে নিউজিল্যান্ড ◈ স্কুলশিক্ষিকাকে ধর্ষণের পর হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা ◈ মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের এবং হটলাইন চালু

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৫ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদালতে এসে যুদ্ধাপরাধ মামলার আসামি দাবি করা বৃদ্ধ ফয়জুল্লাহ কারাগারে

মাসুদ আলম, তোফায়েল আহমেদ : [২] শুক্রবার ফয়জুল্লাহকে ময়মনসিংহ জেলা আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

[৩] মামলার তদন্ত কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় ফয়জুল্লাহ এতদিন পলাতক ছিলেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে চাইলে তাকে শাহবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর পাগলা থানার ওসি শাহবাগ থানাকে তার পরিচয় নিশ্চিত করা হলে গ্রেপ্তার করা হয়।

[৪] বৃহস্পতিবার সকালে যুদ্ধাপরাধ মামলায় ময়মনসিংহের ৯ আসামির বিরুদ্ধে রায় ঘোষণার আগে হঠাৎ আদালতের গেটে হাজির হন ফয়জুল্লাহ। এ সময় তিনি নিজেকে যুদ্ধাপরাধ মামলার আসামি বলে দাবি করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ রায় ঘোষণা করেন। রায়ে ফাইজুলাহসহ তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। ফয়জুল্লাহসহ গফরগাঁও উপজেলার ৮ জনকে কারাদন্ড দেওয়া হয়। অপর পাঁচজনকে ২০ বছর করে কারাদন্ড দেওয়া হয়।

[৪] এদিকে ফইজুল্লাহ রাজাকারদের শাস্তি হওয়ায় শুক্রবার বাদ জুম্মা সাধুয়া গ্রামে শুকরিয়া মিলাদ আয়োজন ও মিষ্টি বিতরন করা হয়। গফরগাঁও উপজেলার সাধুয়া গ্রামের মৃত আব্দুল মজিদ খানের ছেলে তিনি। সম্পাদনা : ইসমাঈল ইমু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়