শিরোনাম
◈ চীনে চাকরির প্রলোভনে ১২ নারীকে নির্যাতন, রাজধানীতে ৫ লাখ ইয়াবা ও বিদেশি মদ উদ্ধার ◈ ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ◈ বাংলাদেশ-জাপানের ৬ সহযোগিতা দলিল স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি ◈ অলৌকিক ঝুলন্ত পাথরের রহস্য, আসলে কী ঘটেছিল? (ভিডিও) ◈ ‘ডা. জুবাইদার প্রশ্নের উত্তর আমি দিচ্ছি, উনি সরকারের অংশ নন’: তারেক রহমান (ভিডিও) ◈ এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়: নজরদারির সুপারিশ ◈ আমজনতার তারেককে নিয়ে সমালোচনার জবাব দিলেন প্রধানমন্ত্রী(ভিডিও) ◈ ‘ক্রসফায়ার’ শব্দ ব্যবহারে আইজিপিকে সতর্ক করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সাঁতার প্রতিযোগিতা শুরু, উদ্বোধনী দিনেই ছয়টি নতুন রেকর্ড ◈ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর হিসেবে গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৪ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২১, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মোকতাদির চৌধুরী এমপির বক্তব্য বিকৃতি করে প্রচারের অভিযোগে মামলা

এএইচ রাফি: [২] ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর বক্তব্য বিকৃতি করে প্রচারের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার (১১ফেব্রুয়ারী) রাতে সদর মডেল থানায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলায় ৩জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও ২০/২৫জনকে আসামী করা হয়েছে।

[৪] মামলার বিবাদীরা হলেন, যুবকন্ঠ টোয়েন্টিফোর ডটকম নামের একটি পোর্টালের সম্পাদক মুফতী নেয়ামতুল্লাহ আমিন, প্রতিবেদক খালিদ সাইয়্যাফ ও মদিনা নিউজ টুয়েন্টিফোর নামের একটি ওয়েব পোর্টালের সম্পাদককে (অজ্ঞাত)।

[৫] সদর মডেল থানায় মামলার এজহার সূত্রে জানা যায়, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী মহান মাতৃভাষা দিবস পালন উপলক্ষে জেলা প্রশাসন আয়োজিত এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী উপস্থিত থেকে বিভিন্ন নির্দেশনামূলক বক্তব্য রাখেন। সভায় বিভিন্ন জাতীয় দিবসে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন মনিটরিং ও উদ্বুদ্ধকরণের কথা আলোচিত হয়৷

[৬] ওই সভাকে কেন্দ্র করে গত ৯ ফেব্রুয়ারী মুফতী নেয়ামতুল্লাহ আমিন সম্পাদিত jubokantho24.com নামের একটি অনলাইন পোর্টালে খালিদ সাইয়্যাফের লেখা 'কওমী মাদ্রাসার শিক্ষার্থীদের বাংলাদেশে থাকারই অধিকার নেই: ব্রাহ্মণবাড়িয়ার এমপি' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে ফেসবুক পেইজে শেয়ার করে। যাতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানহানি, ধর্মীয় উত্তেজনা সৃষ্টি ও সাম্প্রদায়িক গোলযোগ সৃষ্টির ষড়যন্ত্রের উদ্দেশ্যে সাংসদের বক্তব্য বিকৃতি করে প্রকাশ করে।

[৭] একই ভাবে modinanews24.com নামের একটি ফেসবুক পেইজে এই সংবাদটি প্রকাশ করে। এর ফলে স্থানীয় কওমী মাদ্রাসা ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় মূল্যবোধে আঘাত হেনে উত্তেজনা সৃষ্টি করে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাদি হয়ে মামলা দায়ের করেন।

[৮] এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান জানান, এই মামলায় আমরা ফেসবুক পেইজের লিংক গুলো জব্দ করেছি। মামলাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ