শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৮ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহীতে সবজির ন্যায্য মূল্য পাচ্ছেন না কৃষক

মঈন উদ্দীন: [২] মোহনপুর এবং পবা উপজেলায় ব্যাপকভাবে বাধা ও ফুলকপির চাষ হয়।

[৩] মোহনপুর উপজেলার কপি চাষি জালাল উদ্দিন জানান, সবজির বড় মোকাম রয়েছে মৌগাছি বাজারে।

[৪] এ মোকাম থেকে প্রতিদিন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবজি সরবরাহ করা হয়। মোকামে চাষিরা প্রতি বাঁধা ও ফুলকপি ৪-৫ টাকা দামে বিক্রি করছেন। মুলা বিক্রি হচ্ছে ৩-৪ টাকা কেজিতে দরে।

[৫] পেঁপে এবং শিম চাষ হয় দুর্গাপুর উপজেলায়। শিম চাষি আরিফুল ইসলাম জানান, এ অঞ্চলের শিম চাষিরা কেজিপ্রতি শিম ৮-১০ টাকা দামে আড়ৎদারদের কাছে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অথচ মাসখানেক আগেও শিম বিক্রি করেছেন ২৫-৩০ টাকা কেজি দরে।

[৬] এছাড়া পেঁপে বিক্রি হচ্ছে মাত্র ৭-৮ টাকা কেজি দরে। পেঁপেও মাসখানেক আগে বিক্রি করেছেন ২০ টাকা কেজি দরে। কমেছে বেগুনের দাম।

[৭] রাজশাহীর সবজির বড় মোকাম মহানগরীর উপকণ্ঠ খড়খড়ি এলাকায়। এ মোকামের আড়ৎদার সাহেব আলী বলেন, এখন সারা দেশেই সবজির দাম কম। আর এ কারণে চাষিদের কাছে কম দামে সবজি কিনছেন রাজশাহীর আড়ৎদাররা। এছাড়া এ মৌসুমে সবজির আবাদ বেশি হয়েছে। ফলে সবজির দাম এবার কম। সম্পাদনা : মুরাদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়