শিরোনাম
◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো ◈ রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেপ্তার, জানা গেল কারণ ◈ সৌদির প্রধান বিমানবন্দর ব্যবহারে মার্কিন নাগরিকদের সতর্ক করল ওয়াশিংটন ◈ দ্বিতীয় প্রান্তিকে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮% ◈ দিল্লিতে আজ বিরোধীদের বড় বিক্ষোভ, রাজপথে নামছে ‘ইন্ডিয়া’ জোট ◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫০ দুপুর
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ১১:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হুসেইন মুহম্মদ এরশাদ-এর নামে পদক ঘোষণা জাতীয় পার্টির

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টির প্রতিষ্ঠা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ-এর জন্মদিন উপলক্ষ্যে পল্লীবন্ধু পদক দেয়া হবে। শনিবার জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘পল্লীবন্ধু পদক’ দেওয়ার এ তথ্য জানানো হয়েছে।

[৩] এরশাদের জন্মদিন উপলক্ষে সাহিত্য, ক্রীড়া, স্বাস্থ্য, সঙ্গীত, শিক্ষা, কৃষি সাংবাদিকতা, শিল্প এবং গ্রামীণ অবকাঠামো উন্নয়ন-এই আট বিভাগে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পার্টি। জাপা সভাপতিমণ্ডলীর সদস্য এসএম ফয়সল চিশতীকে আহ্বায়ক এবং সাবেক সচিব এম এম নিয়াজ উদ্দিনকে সদস্য সচিব করে ‘পল্লীবন্ধু পদক ২০২১’ কমিটি গঠন করা হয়েছে।

[৪] কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন- সুনীল শুভরায়, সাইফুদ্দিন আহমেদ মিলন, এটিইউ তাজ রহমান, সোলায়মান আলম শেঠ, শফিকুল ইসলাম সেন্টু, রেজাউল ইসলাম ভূঁইয়া ও লিয়াকত হোসেন খোকা।

[৫] কমিটির সদস্যরা হলেন- মাহমুদুর রহমান, জহিরুল আলম রুবেল, হেনা খান পন্নী, মোস্তফা আল মাহমুদ, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফ, তারেক এ আদেল, বেলাল হোসেন, মাখন সরকার, সুলতান মাহমুদ ও নাজমুল খান।

[৬] শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে পদক কমিটির সভায় ম্যাগাজিন সাব কমিটি ও অর্থ সাব কমিটি গঠন করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সুনীল শুভরায়কে আহ্বায়ক, রেজাউল ইসলাম ভূঁইয়াকে যুগ্ম আহ্বায়ক এবং নাজমুল খানকে সদস্য সচিব করে ম্যাগাজিন সাব-কমিটি গঠন করা হয়।

[৭] সাইফুদ্দিন আহমেদ মিলনকে আহ্বায়ক, মোস্তফা আল মাহমুদকে যুগ্ম আহ্বায়ক এবং তারেক এ আদেলকে সদস্য সচিব করে অর্থ সাব কমিটি গঠন করা হয়েছে।

  • সর্বশেষ