শিরোনাম
◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও) ◈ নারী লিগে অপরাজিত চ্যাম্পিয়ন ঋতুপর্ণাদের রাজশাহী স্টারস ◈ ‘ওরা যেটা করেছে, এটা খুব ভয়ংকর’: মির্জা আব্বাস

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৯ সকাল
আপডেট : ০৬ ফেব্রুয়ারি, ২০২১, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজারে ধানের দাম ভাল থাকায় বোরো চাষের দিকে ঝুকছে কৃষকরা

জিয়া উদ্দিন সিদ্দিকী: [২] চলতি বছরে প্রায় ৫গুণ বেশি বোরো ধান আবাদ করছেন কৃষকরা। উপজেলা কৃষি বিভাগ বোরো আবাদে কৃষকদের উৎসাহিত ও আগ্রহ বৃদ্ধি করতে ১ হাজার ৬’শ কৃষককে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করছে।

[৩] উপজেলা কৃষি অফিস সূত্রে জানাগেছে, গত বছর আমতলী উপজেলায় ১ হাজার ১০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা ধরা হয়েছিল। চলতি বছর ওই লক্ষমাত্রা ছাড়িয়ে প্রায় ৫ হাজার হেক্টর জমিতে বোরো চাষ করছে কৃষকরা।

[৪] বোরো ধান চাষে কৃষকদের আগ্রহী করতে উপজেলা কৃষি বিভাগ বিনামূল্যে ১ হাজার ৬ শত জন কৃষককে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করেছে। এতে কৃষকরা বোরো ধান চাষে আরো বেশী ঝুঁকে পড়েছেন।

[৫] উপজেলা কৃষি অফিসার সিএম রেজাউল করিম বলেন, সরকার দক্ষিনাঞ্চলে বোরো ধান আবাদে অগ্রাধিকার দিয়েছে। ওই অগ্রাধিকার বাস্তবায়নে চলতি বছর ১ হাজার ৬’শ জন কৃষককে উচ্চ ফলনশীল বোরো ধানের বীজ সরবরাহ করেছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়