শিরোনাম
◈ নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে ইরান যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে: ডোনাল্ড ট্রাম্প ◈ ঢাকা ওয়াসার এমডির দায়িত্বে অতিরিক্ত সচিব মনিরুজ্জামান ◈ সাড়ে ১২ কেজির এলপি গ্যাসের দাম ৪১০ টাকা বাড়ানোর প্রস্তাব ◈ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপি বাধ্যতামূলক অবসরে ◈ মধ্যরাতে ঢাবি ভিসি চত্বরের সামনে রিকশা থেকে নামিয়ে ছাত্রলীগ করার অভিযোগে শিক্ষার্থীকে মারধর, হাসপাতালে ভর্তি ◈ যুক্তরাষ্ট্রের ২৪৫ কোটি টাকার বিনিয়োগ নিচ্ছে ইসলামী ব্যাংক ◈ বাঘায় সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ◈ মধ‌্যপ্রা‌চ্যে যুদ্ধের ম‌ধ্যেই  সৌদি আরব, কাতার ও পা‌কিস্তান থে‌কে অস্ত্র কিনছে ভারত ◈ ওসমান হাদি হত্যায় জড়িত গ্রেফতার দুজনকে দেশে ফেরানো প্রসঙ্গে যা বললেন আইজিপি ◈ নতুন চাপে বিএনপি!

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০২১, ০৮:৫৫ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০২১, ০৮:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজী নাসিরউদ্দিন আহমেদ : মুজিববর্ষের সেরা কাজ হয়েছে অনেক গৃহহীনকে গৃহ উপহার দেওয়া

গাজী নাসিরউদ্দিন আহমেদ : মুজিববর্ষে জগত বিখ্যাত পণ্ডিতদের পাবলিক লেকচার শুনতে পারবো বলে আশা ছিলো। এমন একটা ইভেন্টে আমরা তাদের নিমন্ত্রণ করতে পারতাম। একশজন পণ্ডিত একশটা লেকচার দিতেন। ধরেন কন্ডেন্সড ম্যাটার ফিজিক্স নিয়ে প্রয়াত আওয়ামী লীগ নেতা রহমত আলীর ছেলে ড. জাহিদ হোসেন বক্তৃতা করতেন। বিশ^খ্যাতরা পাশের দেশ ভারতে প্রায়ই আসেন। খোদ ভারতেরই অনেক পণ্ডিত জগতখ্যাত। পাকিস্তানি অর্থনীতিবিদ আনোয়ার শেখ পুঁজিবাদ নিয়ে এক বই লিখে তোলপাড় ফেলে দিয়েছেন। দাওয়াত দিলে জিজেক কি আসতেন না? আগামী ২৭ জানুয়ারি অমর্ত্য সেন লন্ডন স্কুল অফ ইকোনোমিকসে বঙ্গবন্ধু শেখ মুজিবের ওপর বক্তৃতা করবেন। বেশ আগ্রহ নিয়ে শোনার অপেক্ষা করছি। এমনটা একশটা আলোচনা তরুণদের আকর্ষণ করতে পারতো। মুজিববর্ষ এই বছরও চলবে। এমন একটি আয়োজনের আশা তাই থেকেই গেল। ঘটনাক্রমে এই বছর ঢাকা বিশ^বিদ্যালয়েরও শতবর্ষপূর্তি হচ্ছে। মুজিববর্ষের সৌজন্যে সরকার ঢাকা বিশ^বিদ্যালয়কে এরকম একটি আয়োজনের দায়িত্ব দিতে পারে। বাংলাদেশের জন্ম থেকে বঙ্গবন্ধুর মত ঢাকা বিশ^বিদ্যালয়কেও আলাদা করে দেখা কঠিন। আলাদা করার কঠিন কাজটা অন্যরা করুক। আমরা সহজ দৃষ্টিতে একভাবেই না হয় দেখি। নিজের আগ্রহের কথা অনেক হলো। মুজিববর্ষের সেরা কাজ হয়েছে অনেক গৃহহীনকে গৃহ উপহার দেওয়া। এতে অন্তত একটি কাজ হলো যে, গৃহ ও ভূমিহীনদের অধিকার রাষ্ট্র আরও একবার স্বীকার করল। মুজিববর্ষে এরকম আরও ভালো ভালো কাজ চাই। ফেসবুক থেকে # মাসুদ হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়