শিরোনাম
◈ ২৮ জুন একমাত্র টেস্ট, বাংলাদেশ সিরিজের সূচি ঘোষণা করলো জিম্বাবুয়ে ◈ পাচার হওয়া অর্থ ফেরাতে আবারও ‘সাধারণ ক্ষমা’ সুবিধা আনছে সরকার ◈ আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন খাল পুনঃখনন ও নজরুল জন্মজয়ন্তী ◈ শার্শায় পুত্রবধুকে ধর্ষনে শশুর গ্রেফতার ◈ সীমান্তে বিএসএফের খুঁটি বসানোর চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি ◈ দুই দিনে জমা ৩৩ মনোনয়নপত্র, এবার যাচাই-বাছাই, বি‌সি‌বির নির্বাচন ৭ জুন ◈ সারাদেশের ভূমি মালিকদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে ভূমি মন্ত্রণালয় ◈ কয়েক ঘণ্টার মধ্যেই ঘোষণা হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি: আল-আরাবিয়া ◈ দানবাক্সের টাকা চুরির অভিযোগ, ভাইরাল সেই সিদ্দিককে হাতেনাতে ধরল জনগণ (ভিডিও) ◈ দে‌শে বছর বছর গরু কোরবানি কেন কমছে? (ভিডিও)

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:১৪ দুপুর
আপডেট : ২৩ জানুয়ারী, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সোনারগাঁয়ে অভিযানে ১৪ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

শাহ জালাল: [২] র‌্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের সোনারগাঁ হতে ১৪ কেজি গাঁজাসহ মোটর সাইকেল আরোহীবেশী দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মোটর সাইকেল জব্দ করা হয়।

[৩] র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দীন চৌধুরী জানান, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২২ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৮টায় নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে পরিচালিত র‌্যাব-১১, সিপিএসসি’র বিশেষ অভিযানে কুমিল্লা হতে ঢাকাগামী একটি মোটর সাইকেল তল্লাশী করে ১৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং অবৈধ মাদকদ্রব্য গাঁজা পাচারের দায়ে মোঃ মেহেদী মজুমদার মনির ও মোঃ এবাদুল্লাহ গাজী নামক ২ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।

[৪] এসময় গ্রেপ্তারকৃত আসামীদের হেফাজত থাকা মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল, ২টি ব্যাগ ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। সম্পাদনা: সাদেক আলী

আসামীরা হলেন মোঃ মেহেদী মজুমদার মনির কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন গজারিয়া এলাকার মোঃ আব্দুল মান্নানের ছেলে এবং মোঃ এবাদুল্লাহ গাজী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন চর কিশোরগঞ্জ এলাকার মৃত একিন আলী হাজীর ছেলে।সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়