শিরোনাম
◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে ◈ ২৫ অক্টোবর রিয়াদে ফ্লাইট চালু করছে বিমান ◈ ‘বিসমিল্লাহ’ স্লোগানে মুখর ফ্রান্সের রাজপথ, কারণ কী? ◈ অনলাইনে রেজিস্ট্রেশন, অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলত যেসব আয়োজন

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২১, ১২:২২ দুপুর
আপডেট : ২২ জানুয়ারী, ২০২১, ১২:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বরগুনা পৌরসভা নির্বাচন মেয়র পদে প্রার্থিতা ফিরে পেলেন তিনজন

মো: সাগর আকন: [২] বরগুনা পৌরসভা নির্বাচনে হাই কোর্টের আদেশে আরও তিনজন স্বতন্ত্র মেয়র প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন।

[৩] প্রার্থীরা হলো, মো. ছিদ্দিকুর রহমান, মো: জসীম উদ্দিন ও মো: সাহাবুদ্দিন। এই তিনজন প্রার্থীসহ মেয়র প্রার্থী নয়জন।

[৪] জানা যায়, বরগুনা পৌরসভায় ৩১ ডিসেম্বর ওই তিনজন স্বতন্ত্র মেয়র প্রার্থী তাদের মনোনয়ন পত্র জেলা নির্বাচন অফিসারের কাছে দাখিল করেন। যারা স্বতন্ত্র প্রার্থী তাদের প্রত্যেকের ১০০ জন ভোটারের স্বাক্ষর সম্বলিত কাগজ জমা দিতে হয়। ওই তালিকা থেকে পাঁচজনের স্বাক্ষর তদন্ত করেন নির্বাচন অফিসার। তদন্তে তারা প্রত্যেক প্রার্থীর মনোনয়ন পত্রে তিনটি করে স্বাক্ষরের মিল না পাওয়ায় ৩ জানুয়ারী তাদের মনোনয়ন বাতিল ঘোষনা করেন।

[৫] বাতিলের আদেশের বিরুদ্ধে বরগুনা জেলা প্রশাসকের নিকট আপীল করলে তিনি ৮ জানুয়ারি তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষনা করেন। ওই বাতিল আদেশের বিরুদ্ধে তিনজন মেয়র প্রার্থী হাই কোর্টে রিট করেন। হাই কোর্টের বিচারপতি জেবিএম হোসাইন এবং বিচারপতি মো: খায়রুল আলম সমন্বয় বেঞ্চ ১৯ জানুয়ারী তাদের প্রার্থীরা বৈধ ঘোষনা করেন।

[৬] ওই তিনজন মেয়র প্রার্থী বৃহস্পতিবার দুপুরে তাদের কাগজপত্র বরগুনা জেলা নির্বাচন অফিসে জমা দিয়েছেন।

[৭] জেলা নির্বাচন অফিসার দীলিপ কুমার হাওলাদার বলেন, মেয়র প্রার্থী সাহাবুদ্দিন হাই কোর্টের আদেশের সহি মোহর দালিখ করেছেন। অন্য দুইজন মো: ছিদ্দিকুর রহমান ও মো: জসীম উদ্দিন তাদের আইনজীবীর সার্টিফিকেট দাখিল করেছেন। এখন প্রার্থী সংখ্যা হল নয় জন।

[৮] প্রার্থীরা হলো, আওয়ামীলীগের মনোনীত কামরুল আহসান মহারাজ, বিএনপি মনোনীত আবদুল হালিম, জাতীয় পার্টির মনোনীত আবদুল জলিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মাওলানা জালাল উদ্দিন, স্বতন্ত্র মো: শাহাদাত হোসেন, তার মেয়ে মহাসিনা মাতু, মো: ছিদ্দিকুর রহমান, মো: জসীম উদ্দিন ও সাহাবুদ্দিন।

[৯] উল্লেখ্য, আগামী ৩০ জুন বরগুনা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। পৌরসভায় ২৬ হাজার নারী পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

  • সর্বশেষ