শিরোনাম
◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত ◈ ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান ফ্যাক্টর

প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৩৭ সকাল
আপডেট : ২০ জানুয়ারী, ২০২১, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উখিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

কায়সার হামিদ: [২] কক্সবাজার-টেকনাফ সড়কে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ৫জনের মধ্যে এক জনের মৃত্যু হয়েছে।

[৩] জানুয়ারি ১৯ (মঙ্গলবার) রাত পৌনে ৯টার দিকে উখিয়ার হিজোলীয়ার পালং গার্ডেন এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।

[৪] গুরুতর আহত রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের জাফর আলমের ছেলে এবং সাবেক ছাত্রলীগ নেত্রী তছলিমা আক্তার রোমানার ছোট ভাই এহসানুল হক মিসেল (২৩) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আজ বুধবার (২০ জানুয়ারি) রাত ৩ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহিৃ.রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন তছলিমা আক্তার রোমানা।

[৫] দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৫জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশংকাজনক দেখে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে মিশেলের অবস্থার খারাপের দিকে গেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মৃত্যু বরণ করেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়