শিরোনাম
◈ ভারতের গোয়েন্দা বিমান গোপনে ঢুকে পড়েছিল পাকিস্তানে, ৬৫ হাজার ফুট উচ্চতায় ম্যাক ২.৪ গতির সেই রহস্যময় অভিযান! ◈ ‘দিন যাচ্ছে, বাজার খরচ বাড়ছে’: সবজির চড়া দামে বিপাকে রাজধানীবাসী ◈ কোচ বললেন অ‌ভিমা‌নের কিছু নেই, রোনা‌ল্ডোর জন‌্য দরজা খোলা, জিদান বললেন—এ বিদায় মেনে নেওয়া যায় না ◈ সৌদি আরবে সেনা পাঠাচ্ছে পাকিস্তান ও তুরস্ক ◈ অব্যবস্থাপনায় শাহজালাল বিমানবন্দরে বাড়ছে ভোগান্তি ◈ কেন বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বঙ্গোপসাগর ◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড়

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১১:১৫ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১১:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধিঃ [২] জেলার শিবগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহা সড়কের মুরাদপুর নামক স্থানে পল্লী বিদ্যুৎ সমিতির পূর্বপার্শ্বে নির্জন এলাকা থেকে অজ্ঞাতনামা (৩০) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১টায় লাশটি উদ্ধার করেছে।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ঢাকা-রংপুর মহা সড়কের মুরাদপুর নামক স্থানে পল্লী বিদ্যুৎ সমিতির পূর্বপার্শ্বে নির্জন এলাকা থেকে অজ্ঞাতনামা লাশটির মুখ-মন্ডল বিকৃত অবস্থায় পাওয়া যায়। বেশ কয়েক দিন আগে কোন এক স্থানে তাকে হত্যা করে মুরাদপুর এলাকায় লাশটি মাটি চাঁপা দিয়ে রাখে। লাশটির পড়নে জিন্সের প্যান্ট ও গায়ে চেক শার্ট পরিহিত ছিল। শিয়াল, কুকুর গন্ধ পেয়ে মাটির নিচ থেকে লাশটি খাবারের উদ্দেশ্যে বের করে।

[৪] স্থানীয়রা লাশটি দেকার পরে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পরে পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক শাহিনুজ্জামান ঘটনাটি শিবগঞ্জ থানাকে জানালে তৎক্ষনাত শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী ও শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম বদিউজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন।

[৫] শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ প্রতিবেদক-কে বলেন, উদ্ধারকৃত লাশের চেহারা বিকৃত হওয়ায় তার পরিচয় পাওয়া সম্ভব হয়নি। লাশের পরিচয় পাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। অন্য কোথাও তাকে হত্যা করে লাশটি উক্ত স্থানে মাটি চাপা দিয়ে রাখে। থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ