শিরোনাম
◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১১:১০ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

‌ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ৮ ভেন্যু চূড়ান্ত

স্পোর্টস ডেস্ক : ভারত ও শ্রীলঙ্কায় হ‌বে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ৫টি ভেন্যুতে। শ্রীলঙ্কায় খেলা হবে তিন ভেন্যুতে।

ভারতের ভেন্যুগুলো হলো- আহমেদাবাদ, দিল্লি, কলকাতা, চেন্নাই ও মুম্বাই। শ্রীলঙ্কার তিন ভেন্যুর মধ্যে জানা গেছে দুটির নাম- কলম্বো ও পাল্লেকেলে। অন্য ভেন্যুটির নাম এখনো জানা যায়নি। এমনই খবর ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের।

আগামী বছরের ৭ ফেব্রুয়ারী শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৮ মার্চ হবে ভারতের আহমেদাবাদে হবে মেগা ফাইনাল। তবে পাকিস্তান ফাইনালে উঠলে খেলা হবে শ্রীলঙ্কায়। ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, আগামী সপ্তাহে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করতে পারে আইসিসি।

পূর্বের সমঝোতা অনুযায়ী ভারতে যাবে না পাকিস্তান। তারা তাদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কায়। এই চুক্তি হয়েছে পিসিবি ও বিসিসিআইয়ের মধ্যে- যাতে দুই দেশ একে অপরের আয়োজিত বহুজাতিক টুর্নামেন্ট নিরপেক্ষ ভেন্যুতে খেলে।

Advertisement

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাট হবে ২০২৪ সালের সংস্করণের মতোই। ২০টি দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে। প্রতিটি দল একবার করে অন্য দলের সাথে খেলবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ দুই দল উঠবে সুপার এইটে। সেখানে দুটি গ্রুপে বিভক্ত হবে চারটি করে দল। সুপার এইটের দুটি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল।

আয়োজক হওয়ায় বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে ভারত ও শ্রীলঙ্কা। তাদের বাইরে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের  শীর্ষ সাত দল সরাসরি খেলবে- আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে আগামী বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করা তিনটি দল—নিউজিল্যান্ড, পাকিস্তান ও আয়ারল্যান্ড।

আমেরিকা থাকে বিশ্বকাপ নিশ্চিত করেছে কানাডা। ইউরোপ থেকে নেদারল্যান্ডস ও ইতালি। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে ইতালি। আফ্রিকা অঞ্চল থেকে বিশ্বকাপের টিকিট কেটেছে জিম্বাবুয়ে ও নামিবিয়া। এশিয়া থেকে নেপাল, ওমান ও আরব আমিরাত খেলবে আগামী বিশ্বকাপ।

  • সর্বশেষ