শিরোনাম
◈ ‘অত্যন্ত শক্তিশালী’ এআই মডেল নিয়ে সতর্ক যুক্তরাষ্ট্র, চ্যাটজিপিটির প্রতিদ্বন্দ্বী ‘ক্লড ফেবল ৫’ স্থগিত, নিরাপত্তা নিয়ে প্রশ্ন! ◈ বেসরকারি চাকরিজীবীদের জন্য সুখবর, অবসর-পরবর্তী আর্থিক নিরাপত্তা জোরদার করতে পাবেন পেনশন! ◈ চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিএসএফের ১১ জনের পুশইন চেষ্টা ব্যর্থ করল বিজিবি ◈ গণমাধ্যম এখন বিজনেস হাউসের প্রতিনিধি হয়ে গেছে: মির্জা ফখরুল ◈ আগামী ১ জুলাই থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে, সর্বোচ্চ ও সর্বনিম্ন কত? যা জানাগেল ◈ এবার পরিবর্তন হচ্ছে যে উপজেলার নাম ◈ ফজরের নামাজের সময় খুলনায় মসজিদে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি গুলিবিদ্ধ ◈ ‘অনিচ্ছাকৃতভাবে ঘটেছে’, রামিসা হত্যা মামলায় হাইকোর্টে প্রধান আসামির দাবি ◈ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ৮১ শতাংশই ঝুঁকিতে, লোকসানের ভারে চাপে অর্থনীতি, ৮ লাখ ৩৩ হাজার কোটি টাকার দায় ◈ এমপি ঘিরে বলয়, প্রার্থী নিয়ে বিরোধ: জামায়াতে বাড়ছে বিদ্রোহী প্রবণতা, শাস্তি দিয়েও থামছে না প্রার্থিতা-লবিং

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১২:১৯ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

গুলিবিদ্ধ এরশাদ উল্লাহর খোঁজ নিলেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, দ্রুত সুস্থতা কামনা

মনিরুল ইসলাম : চট্টগ্রামে গণসংযোগ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এরশাদ উল্লাহ।

গত ৫ নভেম্বর হামজারবাগ এলাকায় গণসংযোগকালে তাঁর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাঁকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আজ শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়—এ তথ্য জানিয়েছে বিএনপির প্রেস উইং।

প্রেস উইং আরও জানায়, বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার শুক্রবার রাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে স্কয়ার হাসপাতালে গিয়ে এরশাদ উল্লাহর চিকিৎসার খোঁজখবর নেন। তিনি সেখানে পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান টেলিফোনে এরশাদ উল্লাহর ছেলের সঙ্গে কথা বলে খোঁজখবর নেন এবং দ্রুত আরোগ্য কামনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়