শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২১, ১২:১৪ দুপুর
আপডেট : ১৮ জানুয়ারী, ২০২১, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হবিগঞ্জে অটোরিকশার ১০ টাকা ভাড়ার জন্য সংঘর্ষ

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জে অটোরিকশার দশ টাকা ভাড়া নিয়ে কথা কাটাকটির জেরে দুদলের সংঘর্ষের মধ্যে পুলিশসহ অন্তত ‘২৫ জন’ আহত হয়েছেন।

লাখাই উপজেলার শিবপুর গ্রামে রোববার দুপুরে এই সংঘর্ষ হয় বলে লাখাই থানার ওসি সাইদুল ইসলাম জানান।

আহতদের মধ্যে ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতাল ও লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি সাইদুল ইসলাম বলেন, শিবপুর গ্রামের টমটম চালক অলি মিয়ার সঙ্গে যাত্রী ইসরাফিল মিয়ার ১০ টাকা ভাড়া নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তারা বিষয়টি উভয়পক্ষের লোকজনকে জানান। তাৎক্ষণিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি জানান, রেববার দুপুর থেকে বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলেছে। পরে লাখাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩১ রাউন্ড রবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এতে পুলিশসহ অন্তত ‘২৫ জন’ আহত হন জানিয়ে তিনি বলেন, আহতদের মধ্যে পরিদর্শক মোবারক হোসেন, এসআই বাবুল সিংহ, এসআই নুর সোলেমান, এএসআই নুর উদ্দিন ও কনস্টেবল সাবিক রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, মাত্র ১০ টাকা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে; এটা দুঃখজনক। ফের সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডি নিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়