শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২১, ০৬:৪০ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২১, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাময়িকভাবে আরও স্টোর বন্ধ করেছে অ্যাপল

দেবদুলাল মুন্না: [২] জর্জিয়া, নর্থ ক্যারোলিনা এবং টেক্সাসে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। গত শনিবার থেকে অন্তত ২০টি স্টোর সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। টেকডটনেট।

[৩] ডিজিনেট জানায়, অ্যাপল নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে জানিয়েছে, জর্জিয়ায় পাঁচটি অ্যাপল স্টোর, নর্থ ক্যারোলিনার পাঁচটি এবং টেক্সাসে ১২টি স্টোর জনসাধারণের জন্য বন্ধ হয়েছে। শনিবার থেকেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে।

[৪] তবে যদি কারো ডিভাইস মেরামতের জন্য ঐসব স্টোরে দেয়া হয়ে থাকে কিংবা অনলাইন অর্ডার করা পণ্য গ্রহণের অ্যাপয়নমেন্ট থাকে তাহলে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত স্টোরগুলোতে প্রবেশ করা যাবে।

[৫] গতমাসে অ্যাপল ক্যালিফোর্নিয়ার অর্ধশতাধিক স্টোর বন্ধ করে দেয়। এছাড়া জো বাইডেনের দায়িত্ব গ্রহণের সপ্তাহে ওয়াশিংটন ডিসির স্টোর বন্ধ রাখবে অ্যাপল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়