শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১১:১৮ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] উল্লাপাড়া করতোয়ার বুকে সোনতলা সেতু হবে পর্যটন কেন্দ্র

রায়হান আলী: [২] সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলায় সরকারি খাস জমিতে গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এর উদ্যোগে পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ অচিরেই শুরু করবে স্থানীয় প্রশাসন। করোতোয়া নদী ঘেঁষে দৃষ্টিনন্দন সোনাতলা ব্রীজ সংলগ্ন স্থানে হবে এই পর্যটন কেন্দ্র। করতোয়া নদীর বুকে সোনতলা সেতু হয়ে উঠেছে লোকজনের বিনোদন কেন্দ্র। প্রতিদিন দূরদূরান্ত থেকে দর্শনার্থী ছুটে আসে এই সেতু ও দুপাশে নদীর দৃশ্য দেখতে। এ যেন এক গ্রামবাংলার আবহমান সৌন্দর্য ফুটে উঠেছে।

[৩] প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা হোসেন তৌফিক ইমামের প্রচেষ্টায় ২০১৩ সালে সোনতলা সেতু বাস্তবায়নের ফলে প্রতিদিন প্রায় অর্ধশত গ্রামের হাজারো মানুষের জনদুর্ভোগ লাঘব হয়েছে। এই সেতুটি নির্মাণের ফলে পিছিয়ে পরা মানুষের জীবনযাত্রার মান পরিবর্তন হয়েছে। ব্যবসায়ীদের জন্য নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে। সেইসাথে সোনতলা সেতু উদ্বোধনের পর পর্যটন কেন্দ্রের সম্ভবনাময় স্থান হিসেবে গড়ে উঠেছে।

[৪] বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদ সোনতলা সেতু পরিদর্শন করেছেন । এসময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সহকারী কমিশনার ভূমি নাহিদ হাসান খাঁন, সলপ ইউপি চেয়ারম্যান প্রকৌশলী শওকাত ওসমান, উপজেলা যুবলীগের আহ্বায়ক মীর আরিফুর ইসলাম উজ্জ্বল, সলপ ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু।

[৫] জাবেদ আহমেদ বলেন, ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে গড়ে তোলা হবে একটি নয়নাভিরাম পর্যটন কেন্দ্র। ইতোমধ্যে অর্থ বরাদ্দ হয়েছে। আশা করছি স্থানীয় প্রশাসন অচিরেই কাজটি শুরু করবে। পর্যটন কেন্দ্রটি নির্মাণ করা হলে অনেকেরই কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়