শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ১০:৫৬ দুপুর
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আদমজী ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে, শ্রমিদের বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের লাঠিপেটা

মনজুর অনিক: [৩] নারায়ণগঞ্জ আদমজী ইপিজেডে শ্রমিক-পুলিশ সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। আহত শ্রমিকদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] এসময় নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ইপিজেটের ভেতর কুংতন এ্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) এর সাড়ে ৬ হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলাকালীন দুপুর সাড়ে ১২ টায় এ সংঘর্ষের ঘটনাটি ঘটে। তবে পুলিশ বলছে,আগামী ১২ জানুয়ারি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করবে মালিক পক্ষ।

[৪] শ্রমিকদের অভিযোগ, আদমজী ইপিজেটের ভেতরে কুংতন ত্র্যাপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) সাড়ে ৬ হাজার শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সকাল ৬ টায় প্রতিষ্ঠানের সামনে অবস্থান নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করে।

[৫] শ্রমিকদের অভিযোগ শান্তিপূর্ণভাবে অবস্থানের এক পর্যায়ে বেলা ১২টার দিকে বেপজার পুলিশ শ্রমিকদের এলোপাথারীভাবে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে। এরমধ্যে দুইজন শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন শ্রমিকরা।

[৬] এদিকে পুলিশের লাঠিপেটার প্রতিবাদে শ্রমিকরা সংঘবদ্ধ হয়ে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন নারায়ণগঞ্জ-আদমজী-চিটাগাংরোড সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধা হয়ে যায়। দীর্ঘ যানজটের সৃষ্টি হয় সড়কের উভয় দিকে। বেলা ২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও ইন্ড্রাটিয়াল পুলিশের বিপুল সংখ্যক সদস্য ঘটনাস্থলে পৌছে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলেন।

[৭] ইন্ড্রাষ্ট্রিয়াল পুলিশ-৪ এর এসপি আইনুল হক এবং সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) শরিফ শ্রমিকদের উদ্দেশ্যে বলেন, মালিকপক্ষের সাথে তাদের কথা হয়েছে। আগামী ১২ জানুয়ারি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে বলে জানিয়েছে।আপনারা আন্দোলন বন্ধ করে সড়ক ছেড়ে দেন।

[৮] এসময় শ্রমিকরা বলেন, আমাদের উপর বেপজার পুলিশ শুধু হামলা করেছে। আমাদের অনেক শ্রমিক আহত হয়েছে। তখন পুলিশ বলেন আপনারা থানায় আসে অভিযোগ দেন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।পরে শ্রমিকরা সড়ক ছেড়ে দেন। সম্পাদনা: জেরিন আহমেদ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়