শিরোনাম
◈ গণভোটের ‘হ্যাঁ–না’ নিয়ে বিতর্ক-বিভ্রান্তি, বিএনপির ধোঁয়াশা কাটেনি ◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১১:১৩ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১১:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রথমবার টিভি বিজ্ঞাপনে ধোনির পাঁচ বছরের মেয়ে জিভা

স্পোর্টস ডেস্ক : [২] বয়স মাত্র পাঁচ বছর হলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে রীতিমতো তারকা বনে গেছেন মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভা ধোনি। বাবা কিংবা মার সোশ্যাল মিডিয়ায় বেশ নিয়মিতই জিভার নানান ভিডিও কিংবা ছবি দেখা যায়।

[৩] এরই মধ্যে সেসব পেয়েছে তুমুল জনপ্রিয়তা। এবার বিজ্ঞাপনেও হাজির হলেন ধোনি কন্যা।

[৪] বাবার সঙ্গে এবারই প্রথম টিভি বিজ্ঞাপনে অংশ নিয়েছেন পাঁচ বছর বয়সী জিভা। ভারতের একটি বিস্কুট ব্র্যান্ডের প্রচারণায় বাবা-মেয়ে একসঙ্গে মিলে বিজ্ঞাপন করেছেন।

[৫] টিভিতে প্রচারের আগে ইন্সটাগ্রামে আপলোড করা হয়েছে বিজ্ঞাপনটির অংশবিশেষ। যেখানে প্রায় সবার কণ্ঠেই জিভার অভিনয়ের প্রশংসা।

[৭] বিজ্ঞাপনে দেখা যায়, বাবার সঙ্গে নাশতার টেবিলে বিস্কুটের প্যাকেট নিয়ে বসেছেন জিভা। সেখানে তারা একটি করে বিস্কুট নিচ্ছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন নতুন কিছুর। একটি শর্তে দেখা যায় এখন থেকে ফোনের চেয়ে জিভাকে বেশি সময় দেবেন ধোনি।

[৮] এছাড়া সেখানে মায়ের জন্য দুজন মিলে নাশতা তৈরি করবেন এমন প্রতিশ্রুতিও ছিল। আর সবশেষে বিস্কুট হাতে নিয়ে মায়াবী এক হাসিতে জিভা বলেন, ‘এই বিস্কুটটি জিভার।’ তখন বাবা মেয়ে একসঙ্গে হাসিতে ফেটে পড়েন।

[৯] বাবা-মেয়ের সত্যিকারের সম্পর্কের রুপটাই যেন এ বিজ্ঞাপনে প্রতিফলিত হয়েছে। যা এরই মধ্যে পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা। - আনন্দবাজার

  • সর্বশেষ
  • জনপ্রিয়