শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৫৮ দুপুর
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২১, ১০:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্বধলায় ইয়াবাসহ এক ব্যক্তি আটক

হাবিবুর রহমান : [২] নেত্রকোনার পূর্বধলা মধ্য বাজারে সোমবার (৪ জানুয়ারি) রাত ১০টায় ৫ পিস ইয়াবাসহ মিন্টু মিয়া ওরফে লিটন (২৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

[৩] আটককৃত মিন্টু মিয়া জামালপুর জেলার ইসলামপুর উপজেলার বেনুয়ারচর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

[৪] থানার পুলিশ উপ পরিদর্শক (এসআই) আলা উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয়ফোর্স নিয়ে ইয়াবাসহ তাকে আটক
করা হয়।

[৫] এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে পূর্বধলা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। পরে ৫ জানুয়ারি সকালে তাকে নেত্রকোণা জেল হাজতে প্রেরন করা হয়েছে।সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ