শিরোনাম
◈ দেশের সব মাদ্রাসার জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা ◈ ভেনেজুয়েলায় ভূমিকম্পের ভয়াবহ ধ্বংসেও টিকে রইল এই ভবন, আহত হননি কোনো বাসিন্দা ◈ তিস্তা ইস্যুতে বাংলাদেশ-চীন সমন্বয়, ভারতের জন্য নতুন চ্যালেঞ্জ ◈ হজের খরচ বাড়াচ্ছে সৌদি সরকার ◈ সবই টাকার খেলা, মেসিকে টিকিয়ে রাখতেই অন্যায়: ফিফার বিরুদ্ধে মিশর কোচের বিস্ফোরক অভিযোগ ◈ ঢাকার মিরপুর, চট্টগ্রাম ও সি‌লেট স্টে‌ডিয়া‌মে এশিয়া কাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির  ◈ যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা আঘাতের দাবি ◈ বিশ্বকা‌পে পক্ষপাতিত্বের অভিযোগে ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদ‌ন্তের দা‌বি ইউরোপীয় পার্লামেন্টের ◈ উত্তাল সাগর: এলএনজি সরবরাহ বন্ধ, গ্যাস-বিদ্যুৎ সংকটে দেশ ◈ আকুর বিল পরিশোধের পরও রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০৮:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে

আসিফুজ্জামান পৃথিল: [২] ইউরোপীয় দেশগুলোর বাইরে এই ভাইরাসটি পাওয়া গেছে কানাডা ও জাপানেও। স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন ও ফ্রান্সে যাদের শরীরে এই নতুন ভাইরাস শনাক্ত হয়েছে, তাদের সঙ্গে যুক্তরাজ্য থেকে আসা মানুষজনের সম্পর্ক হয়েছিলো। বিবিসি

[৩] অবশ্য কানাডার অন্টারিওতে এক দম্পতির শরীরে এই ভাইরাস শনাক্ত হলেও, তারা কীভাবে আক্রান্ত হয়েছেন তা জানা যায়নি। তাদের অন্য দেশে ভ্রমণ বা ঝুঁকিতে থাকা ব্যক্তিদের সংস্পর্শে আসার ইতিহাস পাওয়া যায়নি।

[৪] অনাবাসিক নাগরিকদের আগামী একমাসের জন্য দেশে আসা নিষিদ্ধ করে দিয়েছে জাপান। সোমবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। যুক্তরাজ্য থেকে আসা পাঁচজন যাত্রীর শরীরে নতুন ধরনের করোনাভাইরাসটি শনাক্ত হয়েছে। এছাড়া আরও দুইজনের শরীরে ভাইরাসটি পাওয়া গেছে, যারা স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। জাপান টাইমস

[৫] গত সেপ্টেম্বরে প্রথম লন্ডনসহ ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলে করোনাভাইরাসের এই নতুন এবং অত্যন্ত সংক্রামক ধরনটি ছড়িয়ে পড়ে। এটি সাধারণ ভাইরাসের চেয়ে আরও বেশি সহজে এবং দ্রুতগতিতে মানুষের মধ্যে ছড়াতে পারে বলে দেখা গেছে। করোনাভাইরাসের এই নতুন মিউটেশনটি বেশি সংক্রামক হলেও বিজ্ঞানীরা বলেছেন, এটি অধিকতর বিপজ্জনক এমন কোন প্রমাণ এখনো পাওয়া যায়নি। দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়