শিরোনাম
◈ জ্বালানি সংকট মোকাবিলায় এশীয় দেশগুলোকে ১০ বিলিয়ন ডলার সহায়তার প্রতিশ্রুতি জাপানের ◈ দেশে প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন শুরু, মিলতে পারে দিনে ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ মার্কিন বাহিনীর হাতে ইরানি জাহাজ আটক, পাল্টা হুঁশিয়ারি তেহরানের ◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী

প্রকাশিত : ২৭ ডিসেম্বর, ২০২০, ০১:৫২ রাত
আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২০, ০১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]প্রতারণা, হ্যাকিং, পর্নোগ্রাফি, ব্ল্যাকমেইল [২] অভিযোগের সারি সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে

ইসমাঈল ইমু: [৩] সেন্টার সূত্রে জানায়, মুন্সীগঞ্জের আবির নামে এক ব্যক্তি অভিযোগ করেন, একটি এমএলএম কোম্পানি তার কাছে পণ্য বিক্রি করার নামে ১০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ৩ মাস আগে ওই কোম্পানিটি মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় একটি অফিস খোলে। তারা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে অফিসে তালা লাগিয়ে পালিয়ে যায়।

[৪] এক নারী অভিযোগ করেন, সুমন নামে এক সহপাঠীর সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। সুমন তাকে বিয়ে করার নাম করে ফুসলিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে। কিন্তু পরে সে প্রতারণা করে চলে যায়।

[৫] আজিজ নামে এক ব্যক্তি অভিযোগ করেছেন, একটি ম্যারেজ মিডিয়ার ফাঁদে পড়েন তিনি। এক ব্যক্তির মাধ্যমে গুলশানে একটি ম্যারেজ মিডিয়ার অফিসে গিয়ে দেখেন, এক সুন্দরী মহিলা বসে আছেন। তাকে কনের বড়বোন পরিচয় দিয়ে বলা হয়, তার বোন অস্ট্রেলিয়ার নাগরিক। ওই মহিলার দ্বারা তিনি প্রতারণার শিকার হয়েছেন।

[৬] এ বিষয়ে সিআইডির এসপি (সাইবার ইনটেলিজেন্স) রেজাউল মাসুদ জানান, বিভিন্ন মাধ্যমে ভুক্তভোগীরা অভিযোগ করছেন। ইতোমধ্যে যেসব অভিযোগ পাওয়া গেছে তা তদন্ত চলছে। সম্পাদনা: রায়হান রাজীব, সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়