শিরোনাম
◈ কারখানা থেকে ক্লাসরুম, রোবট বিপ্লবে বদলে যাচ্ছে চীন ◈ গুম হওয়া ২৫০ জনের সন্ধান মেলেনি, আইনশৃঙ্খলা বাহিনীর হাতে অপহরণের প্রাথমিক সত্যতা মিলেছে: চিফ প্রসিকিউটর ◈ দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তা বদলি ◈ চেয়ার-সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন নয়: হাইকোর্টের নির্দেশ ◈ মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ◈ ভারত-বাংলাদেশ গঙ্গা চুক্তি পর্যালোচনার আগে কেন সরব বিহার? ◈ যেভাবে শিক্ষক পরিবারের চারজনকে হত্যা করে ডাকাতির নাটক সাজায় দুই যুবক ◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:১৯ দুপুর
আপডেট : ০৪ আগস্ট, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমিকম্পের আগে স্মার্টফোনেই মিলতে পারে সতর্কবার্তা, চালু করবেন যেভাবে

দেশে গত কয়েক মাসে একাধিকবার ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ। গতকাল শুক্রবার দুপুর ১টা ৫৪ মিনিটের দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। কম্পন টের পেতেই বহু মানুষ বহুতল ভবন থেকে দ্রুত নেমে আসেন রাস্তায়।

মুহূর্তের মধ্যে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। তবে প্রযুক্তির মাধ্যমে আগে থেকে সতর্কবার্তা পাওয়া সম্ভব। স্মার্টফোনেই মিলতে পারে সেই সতর্কবার্তা। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য রয়েছে গুগলের নিজস্ব একটি ইনবিল্ট ব্যবস্থা আর্থকোয়াক এলার্টস সিস্টেম।

আলাদা করে কোনো অ্যাপ ডাউনলোড না করেও এই সুবিধা পাওয়া যায়। ভূমিকম্পের সময় আগাম কয়েক সেকেন্ডের সতর্কবার্তাও জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তাই স্মার্টফোনে এই ফিচার বা অ্যাপ সক্রিয় রাখা হতে পারে নিরাপত্তার একটি কার্যকর পদক্ষেপ।

চালু করবেন যেভাবে

অ্যান্ড্রয়েড ফোনে এই ফিচার চালু করতে হলে প্রথমে যেতে হবে ফোনের সেটিংসে যেতে হবে।

সেখান থেকে লোকেশন অপশনে গিয়ে প্রবেশ করুন সেভটি অ্যান্ড এমার্জেন্সি বিভাগে। সেখানে পাবেন আর্থকোয়াক এলার্টস নামে একটি অপশন। সেটি অন করে দিলেই সক্রিয় হয়ে যাবে ভূমিকম্প সতর্কতা পরিষেবা। তবে এই সুবিধা কেবল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্যই প্রযোজ্য।

এর বাইরে রয়েছে কয়েকটি নির্ভরযোগ্য থার্ড পার্টি অ্যাপ, যেগুলো ভূমিকম্পের আগাম সতর্কবার্তা দিতে সক্ষম।

আসুন জেনে নেওয়া যাক-

মাইসেক
ইউনির্ভাসিটি অব ক্যালিফোর্নিয়া, বেটকেলেসহ একাধিক গবেষণা প্রতিষ্ঠানের উদ্যোগে তৈরি এই অ্যাপটি স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে ভূমিকম্প শনাক্ত করে আগাম সতর্কতা দিতে পারে।

আর্থকোয়াক নেটওয়ার্ক
এই অ্যাপটি ফোনের অ্যাক্সিলোমিটার ব্যবহার করে কম্পন শনাক্ত করে দ্রুত সতর্কবার্তা পাঠায়।

মাই আর্থকোয়াক এলার্টস অ্যান্ড ম্যাপ
বিশ্বব্যাপী ভূমিকম্পের তথ্য, লাইভ ম্যাপ ও অ্যালার্টের জন্য এই অ্যাপটি বেশ জনপ্রিয়।

  • সর্বশেষ