শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৭:৪৭ বিকাল
আপডেট : ২৬ আগস্ট, ২০২৬, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কক্সবাজারের নাজিরারটেক মোহনায় নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক জীবিত উদ্ধার

সরওয়ার আজম মানিক, কক্সবাজার : বঙ্গোপসাগরের কক্সবাজার সদরের নাজিরারটেক মোহনায় নিজস্বভাবে তৈরি নৌকা ডুবে নিউজিল্যান্ডের এক কিশোর নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নিউজিল্যান্ডের আরও ৩ নাগরিক তিনজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন, কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী।

নিখোঁজ কিশোরের নাম আলবার্ট (১৬)। উদ্ধার হওয়া তিনজন হলেন জন এডওয়ার্ড (৭৪), বেলা (৩৬) ও রালফ (১৩)। তারা সবাই নিউজিল্যান্ডের নাগরিক।  

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ আলী জানান, চারজন নিজস্বভাবে তৈরি নৌকা করে নাজিরারটেক মোহনা এলাকায় ভ্রমণ করছিলেন। সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে দুর্ঘটনাবশত তাদের নৌকাটি ডুবে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় জেলেরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে জন এডওয়ার্ড, বেলা ও রালফকে জীবিত উদ্ধার করেন। পরে তাদের কোস্টগার্ড কক্সবাজারের কাছে হস্তান্তর করা হয়। তবে আলবার্টকে এখনো খুঁজে পাওয়া যায়নি। তার সন্ধানে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দোলন আচার্য্য বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তাদের একটি বিশেষ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। নিখোঁজ শিশুটির সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  

এদিকে সন্ধ্যায় নৌ বাহিনীর পক্ষে পাঠানো এক ক্ষুব্দে বার্তা জানানো হয়েছে, নাজিরাটেক মোহনায় নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের এক পরিবারের ৪ সদস্যের মধ্যে ৩ জন উদ্ধার;  নিখোঁজ ১ জনের অনুসন্ধান ও উদ্ধারে মোতায়েন করা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ শাপলা ও দ্রুতগামী বোট।

  • সর্বশেষ