শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লন্ডন ফেরত ১৬৫ যাত্রী হোম কোয়ারেন্টিনে

ডেস্ক রিপোর্ট: যুক্তরাজ্যে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়ার পর বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্য থেকে আসা যাত্রীদের বাধ্যতামূলক ৭ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখার ব্যবস্থা করলেও বাংলাদেশ সে নীতি অনুসরণ করছে না।

বৃহস্পতিবার সকালে লন্ডন ফেরত ১৬৫ জন যাত্রী নিয়ে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর তাদের সবাইকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দিয়ে নিজ নিজ বাসাবাড়িতে পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মো. হাফিজ আহমদ বলেন, নতুন করে কোনো নির্দেশনা না থাকায় যুক্তরাজ্য থেকে সিলেট আসা ১৬৫ যাত্রীকে পরীক্ষা-নিরীক্ষা করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

তিনি জানান, যুক্তরাজ্য থেকে সরাসরি ১৬৫ জন যাত্রী নিয়ে ওসমানী বিমানবন্দরে বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি সকাল ৯টা ৭ মিনিটে অবতরণ করে। তাদের সবাই যুক্তরাজ্য থেকে করোনামুক্ত সনদ নিয়ে এসেছেন এবং এখানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষায়ও তাদের করোনার লক্ষণ না থাকায় তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কারও শরীরে করোনার উপসর্গ না থাকায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়ার দরকার পড়েনি বলেও জানান তিনি।

সম্প্রতি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস পাওয়ার কথা জানান। এরপর থেকে সারাবিশ্বে করোনাভাইরাসের নতুন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) অবশ্য নতুন ভাইরাস নিয়ে শঙ্কিত না হয়ে বিশ্ববাসীকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে।

নতুন বৈশিষ্ট্যের এ করোনাভাইরাস ৭০ ভাগ দ্রুতগতিতে বিস্তার ঘটাচ্ছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে। ভাইরাসটির ক্ষেত্রে ভ্যাকসিন কাজ করবে কিনা তা নিয়েও আলোচনা চলছে।

বাজারে থাকা শীর্ষস্থানীয় টিকা প্রস্তুতকারকরা বলেছেন, করোনার নতুন ধরনের ওপরও তাদের টিকা কার্যকর হবে। ভাইরাসটির নতুন বৈশিষ্ট্য নিয়ে প্রাথমিক একটি বিশ্লেষণ প্রকাশিত হয়েছে এবং এতে ১৭টি গুরুত্বপূর্ণ পরিবর্তন হয়েছে বলে জানা যায়।যুগান্তর

  • সর্বশেষ