শিরোনাম
◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য ◈ মাইক্রোসফট-অ্যাডোবিসহ মার্কিন ও ভারতীয় ৮ প্রতিষ্ঠানের গ্রিন কার্ড আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ◈ শাহজালাল বিমানবন্দর ঘিরে সক্রিয় ডাকাত চক্রের দৌরাত্ম্য, ভাড়াটে ডাকাত ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মাফিয়ারা! ◈ সন্দেহের বশে কাউকে বাংলাদেশি বলে বাংলাদেশে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্টের বিচারক ◈ ডি‌সেম্ব‌রে হাসিনার প্রত্যাবর্তন: আ.লীগকে রুখতে তৃণমূল নেতা‌দের রাজপ‌থে থাকার নি‌র্দেশ বিএনপির  ◈ প্রতিরক্ষা শিল্পে নতুন সম্ভাবনা, দেশে ফ্রিগেটসহ যুদ্ধজাহাজ নির্মাণের উদ্যোগ ◈ রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বাণিজ্য বাধা দূর করতে বাংলাদেশ-ভারত বৈঠক ◈ ৭ অক্টোবরের পর মধ্যপ্রাচ্যে কার শক্তি বাড়ল, কার কমল? : আলজাজিরার বিশ্লেষণ ◈ এশিয়া কাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগা‌নিস্তান ও মাল‌য়ে‌শিয়া ◈ আগামী বছ‌রের ১৮ মার্চ শুরু হচ্ছে পা‌কিস্তান সুপার লি‌গের দ্বাদশ আসর

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন শাহাব উদ্দিন সভাপতি বিল্লাল সম্পাদক

আবুল বাশার: [২] ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের “সিডষ্টোর বাজার ব্যবসায়ী সমিতি (সি.বা.ব্য.স) এর কার্যকরী কমিটির সাধারণ নির্বাচন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ৫২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির সভাপতি হাজ্বী শাহাব উদ্দিন তালুকদার তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. রফিকুল ইসলাম সুরুজ পেয়েছেন ৪৪২ ভোট ও সাধারণ সম্পাদক হিসেবে ৬৯৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. বিল্লাল হোসেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম পেয়েছেন ২৭০ ভোট।

[৩] কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে যথাক্রমে মো. ফালু মিয়া ও হাজ্বী মো. মোসলেম উদ্দিন, সহ-সম্পাদক পদে মো. বুলবুল আহাম্মেদ, কোষাধ্যক্ষ পদে হাজ্বী মো. আবুল কালাম আজাদ এবং সদস্য পদে যথাক্রমে আনছারুল ইসলাম, মো. আবুল হোসেন, মো. জাকির আকন্দ, মো. রুহুল আমিন ও মো. নজিবুল হোসাইন চৌধুরী নেভী।

[৪] বুধবার (২৩ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সমিতির কার্যালয়ে উৎসব মূখর পরিবেশে ২০জন প্রার্থীর মধ্য থেকে ১১জন প্রার্থীকে নির্বাচিত করতে ৯৮২ জন সদস্যের মধ্যে ৯৭৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন উপজেলা সমবায় অফিসার মন্তোষ কুমার গোপ, প্রধান নির্বাচন কমিশনার ছিলেন হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলাম মানিক ও নির্বাচন কমিশনার ছিলেন ঝালপাজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম তপন। নির্বাচনী পরিবেশ পর্যবেক্ষণ করতে স্থানীয় জনপ্রতিনিধিগণ ও উপজেলা প্রশাসনের নানা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

 

  • সর্বশেষ