শিরোনাম
◈ দীর্ঘ ২৪ বছর পর প্যারোলে মুক্তি, পরিবারের কাছে ফিরলেন বাদল ফরাজী ও আফজাল ◈ ১৫,৭০০ টাকার মজুরি প্রস্তাব প্রত্যাখ্যান শ্রমিক নেতাদের ◈ সৌদি আরবের সর্বোচ্চ ভবন পিআইএফ টাওয়ারে আবারও হামলা ◈ রোহিঙ্গা গণহত্যার স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশ ◈ কক্সবাজারে বাসচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত ◈ যেভাবে মার্কিনিদের ফাঁদে ফেলার চেষ্টা করছেন সন্দেহভাজন চীনা গোয়েন্দারা! ◈ ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা প্রকাশ, ঈদুল ফিতরে ৫ ও ঈদুল আজহায় টানা ৬ দিনের ছুটি ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ মহড়া, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত বাংলাদেশ: প্রধানমন্ত্রী ◈ জাতীয় গ্রিডে টানা টানা ৩০ ঘণ্টায় ৭ কোটি টাকার বিদ্যুৎ দিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ◈ মেট্রোরেলের চার স্টেশনে ব্যবসার সুযোগ, যেভাবে করবেন আবেদন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৪:১১ সকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১০ পুলিশ সদস্যের গায়ে ১০ গোপন ক্যামেরা!

ডেস্ক রিপোর্ট: প্রতিটি থানায় ডিজিটাল চোখ স্থাপনের পর এবার মৌলভীবাজার পুলিশের আরেকটি ভিন্নধর্মী উদ্যোগ পুলিশ সদস্যের গায়ে 'গোপন চোখ' বা বডি ওন ক্যামেরা স্থাপন। প্রাথমিকভাবে ১০ জন পুলিশ সদস্যের গায়ে ১০টি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভিন্নধর্মী এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন মৌলভীবাজার পুলিশ সুপার মো. ফারুক আহমদে পিপিএম বার। কালের কণ্ঠ

বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজার শহরে এ ট্রাফিক সদস্যের পকেটে গোপন ক্যামেরা বসিয়ে কার্যক্রম উদ্বোধন করা হয়।

জেলা পুলিশ সুত্র জানায়, বতর্মান মৌলভীবাজার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ বাহিনী গোটা জেলায় সুনাম অর্জন করেছে। তিনি পুলিশ বাহিনীকে জনগণের সামনে মানবিক হিসাবে গড়ে তুলতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। ইতোমধ্যে ৭টি থানাকে মনিটরিংয়ের আওতায় আনতে সিসি ক্যামেরা বা ডিজিটাল চোখ নামে কার্যক্রম চলছে।

সেই ব্যতিক্রমী উদ্যোগের পর এবার জেলা পুলিশ মৌলভীবাজারের আরেকটি ভিন্নধর্মী ও সৃজনশীল উদ্যোগ 'গোপন চোখ-বডি অন ক্যামেরা সংযোজন বা স্থাপন করার উদ্যোগ গ্রহণ নিয়েছেন। ১ম ধাপে পরীক্ষামূলকভাবে জেলার ট্রাফিক বিভাগে ১০টি বডি ওন ক্যামেরা সংযোজন করার মাধ্যমে পুলিশকে আরো স্বচ্ছ, জবাবদিহিমূলক, গতিশীল ও দুর্নীতিমুক্ত রাখতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে মৌলভীবাজার পুলিশ সুপার গণমাধ্যমকে জানিয়েছেন। ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা পুলিশ মৌলভীবাজারের 'গোপন চোখ'-এর শুভ উদ্বোধন করেন পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার)। এ সময় জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ