শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২০, ০১:১৪ রাত
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২০, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ীর শ্রেষ্ঠ নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম

‌মোঃ ইউসুফ মিয়া: [২] জেলায় শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দির সাবেক নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম। বর্তমানে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম।

[৪] ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা যায়, মুজিব শতবর্ষ উপলক্ষে ঢাকা বিভাগের জেলা পর্যায়ে একজন করে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত করা হয়েছে। তাদেরকে আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০টায় ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে সম্মাননা প্রদান করা হবে।

[৫] রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, রাজবাড়ীর পাঁচটি উপজেলার মধ্যে বালিয়াকান্দির সাবেক নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ২০২০ সালের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন। বদলি জনিত কারণে সে বর্তমানে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দায়িত্ব পালন করছেন। ২০২০ সালের বেশির ভাগ সময়ই সে বালিয়াকান্দিতে কর্মরত ছিলেন তাই সে রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ নির্বাহী অফিসার নির্বাচিত হয়েছেন।

[৬] উল্লেখ্য, একেএম হেদায়েতুল ইসলাম করোনাকালীন সময়ে সরকার ঘোষিত সকল নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করেন। তাছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে পেঁয়াজ, রসুন,সবজি বাজার চালু রাখায় তিনি সর্বমহলে ব্যাপক প্রশংসা পান।

[৭] করোনাভাইরাসের সময় দায়িত্ব পালন কালে একে এম হেদায়েতুল ইসলাম, নিজে ও করোনাভাইরাসে আক্রান্ত হন।

  • সর্বশেষ