শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৪:০৭ সকাল
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০৪:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূর্ব-পশ্চিমে ক্রিকেট পিচ হওয়ায় নিউজিল্যান্ড ও পাকিস্তান ম্যাচ সূর্যাস্ত পর্যন্ত স্থগিত

স্পোর্টস ডেস্ক : [২] দুর্যোগপূর্ণ আবহাওয়া কিংবা আলো স্বল্পতার কারণে ক্রিকেট ম্যাচ বন্ধ থাকতে দেখা যায়। তবে আন্তর্জাতিব ক্রিকেটে ম্যাচের মাঝপথে সূর্যাস্ত পর্যন্ত খেলা স্থগিত থাকার নজির খুবই কম। গতকাল মঙ্গলবার নেপিয়ারে নিউজিল্যান্ড-পাকিস্তান ম্যাচে ঠিক তেমনটাই ঘটলো।

[৩] সূর্যের আলোয় ব্যাটসম্যানের বল দেখতে অসুবিধা হচ্ছিল। তাই ম্যাকলিন পার্কে নিউজিল্যান্ডের ইনিংস চলাকালীন ম্যাচ কিছুক্ষণের জন্য বন্ধ থাকে এদিন। সচরাচর যে কোনো মাঠে ক্রিকেট পিচের দুই প্রান্ত থাকে উত্তর-দক্ষিণ দিকে। যাতে সূর্যের আলো সরাসরি ব্যাটসম্যানের চোখে এসে না পড়ে। তবে ম্যাকলিন পার্কের পিচ অবস্থিত পূর্ব-পশ্চিমে।

[৪] সে কারণেই ইনিংসের ১২তম ওভারে হারিস রউফ যখন বল করছিলেন, ব্যাটসম্যান গ্লেন ফিলিপসের চোখে সরাসরি সূর্যের আলো এসে পড়ে। ঠিকমতো বল দেখতে পাচ্ছিলেন না। তাই সূর্যাস্ত পর্যন্ত ম্যাচ বন্ধ রাখা হয়।

[৫] ফিলিপস ধারাভাষ্যকারদের সঙ্গে কথা বলার সময় জানান, রউফের স্লোয়ার ডেলিভারিগুলো ঠিকমতো দেখতেই পাচ্ছিলেন না তিনি। ঠিক একই কারণে ২০১৯ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের একটি ওয়ানডে ম্যাচের সময় খেলা কিছুক্ষণ বন্ধ থাকে। পাকিস্তানের বিপক্ষে এদিন স্বাগতিক নিউজিল্যান্ড ম্যাচটা ৪ উইকেটে হেরেছে। যদিও কিউইরা আগেই সিরিজ জয় নিশ্চিত করেছিল। - ক্রিকইনফো/ ক্রিকবাজ

  • সর্বশেষ