শিরোনাম
◈ আমেরিকানদের ৫০০০ ডলার করে দেওয়ার ট্রাম্পের প্রতিশ্রুতি কি আতঙ্কের লক্ষণ? ◈ রাতারাতি ধনী হওয়ার লোভে একের পর এক ঝরছে প্রাণ ◈ বড় ব‌্যবধা‌নে সাবাহকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু ম‌্যান‌চেস্টার ইউনাইটেডের ◈ শক্তিশালী দল নিয়ে কলকাতায় আসছে ব্রা‌জিল, স্কোয়াড ঘোষণা ◈ ‌ফিফা সভাপ‌তি আসিয়ান কাপ ঘিরে নতুন স্বপ্নের কথা শোনালেন ◈ বাংলাদেশ-ভারত বৈঠকে বন্ধ ট্রেন চালুর কোনো আলোচনাই হয়নি ◈ চীনে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে ৬ প্রস্তাব বিসিসিসিআইর ◈ বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্রমন্ত্রী ◈ সম্মিলিত ইসলামী ব্যাংক: চতুর্থ দিনে ৯ হাজার গ্রাহককে ৩৯১ কোটি টাকা পরিশোধ ◈ নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা ষষ্ঠ শ্রেণির ছাত্রের ফাঁদে পড়ে, অতঃপর...

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ১১:০৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজনৈতিক মহামারি চলছে: রিজভী

শিমুল মাহমুদ : [২] বিএনপির সিনিয়র যুগ্ম-মহসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, কথা বলা যায় না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা যায় না। কথা বললেই মিথ্যা মামলা দিয়ে দেবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এমন পরিস্থিতিতে দেশ চলতে পারে না।

[৩] নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, জনগণের পাশে থেকে আমাদেরকে আরও প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে না পারলে কারো কোনো জীবনের নিরাপত্তা নেই। যেকোনো সময় যে কেউ গুম হতে পারে, বিচারবহির্ভূত হত্যা হতে পারে।

[৪] বিএনপির এই শীর্ষনেতা বলেন, আমরা অত্যন্ত দুঃসময় পার করছি। কঠিন দুঃসময়। কথা বলা যায় না। কোনো সমাবেশ করা যায় না কোনো মিটিং করা যায় না।

[৫] রিজভী বলেন, করোনা ভাইরাসে গোটা জাতি থর থর করে কাঁপছে। হাসপাতালে সিট নেই, অক্সিজেন নেই। আইসিইউতে বেড নেই। মফস্বলে আরো ভয়ঙ্কর অবস্থা। কারো যদি করোনা সন্দেহ হয় সেটি টেস্ট করে রেজাল্ট বের করতে সময় লাগে ৪৮ ঘণ্টা। এর মধ্যে রোগীর অবস্থা খারাপ হয়ে যায়। রোগীর জন্য যে প্রয়োজনীয় চিকিৎসা দরকার ওষুধ দরকার সেটার কোনো ব্যবস্থা নেই। আজকে ঢাকা শহরের কোনো হাসপাতালে আইসিইউ বেড নেই।

[৬] শনিবার দুপুরে রাজধানীর গার্ডেন রোড এলাকায় ২৬ নম্বর ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের নেতা আজিজুর রহমান মুসাব্বিরের উদ্যোগে দুস্থ ও অসহায়দের শীতবস্ত্র বিতরণকালে তিনি এসব কথা বলেন।

  • সর্বশেষ