শিরোনাম
◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শরীয়তপুরে ২০ বছরেও শেষ হয়নি মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

আল আমিন: [২] শরীয়তপুর জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামফলক স্মৃতিস্তম্ভের অসমাপ্ত কাজের উপর শেওলা পড়ে জরাজীর্ন অবস্থায় আছে এখন। তাদের দাবী সরকার অর্থ বরাদ্ধের মাধ্যমে অতি বিলম্বে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম ফলক সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ শেষ করা হোক।

[৩] গণপূর্ত বিভাগ ও মুক্তিযোদ্ধাদের সূত্রে জানা গেছে, শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বাউন্ডারির ভিতরে শরীয়তপুর গণপূর্ত প্রকৌশল অধিদপ্তর ২০০২ সালে তৎকালীন প্রধামন্ত্রীর প্রতিশ্রুতি প্রকল্পের আওতায় ১১লাখ ৩৯হাজার টাকা ব্যয় সাপেক্ষে শরীয়তপুর জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য নামফলক সম্বলিত স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের দরপত্র আহ্বান করে।

[৪] ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাহবুবুর রহমান ভূইয়া সর্বনিম্ন দরদাতা হিসেবে এ কাজ শুরু করে। ৮লাখ ৩৯হাজার টাকা ব্যয়ে পুরো কাজের প্রায় ৫৫ ভাগ কাজ শেষ হতে না হতেই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যায়। এরপর সরকার পরিবর্তন হওয়ায় নুতন করে এ প্রকল্পের জন্য কোনো অর্থ বরাদ্ধ না দেয়াতে দীর্ঘ ২০ বছরে ও এ কাজটি শেষ করা সম্ভব হয়নি।

[৫] অসমাপ্ত কাজে শেওলা পড়ে জরাজীর্ন অবস্থা এখন। সেখানে প্রতিবেশী লোকজন গাছ রোপন করেছে।

[৬] গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু সালেহ মোঃ ফিরোজ বলেন, স্মৃতিস্তম্ভের কাজ শুরু হয়েছিলো, কিছুদিন কাজ চলার পর বরাদ্ধের অভাবে ঐ কাজ বন্ধ হয়ে যায় এবং ঐ প্রকল্পের মেয়াদ ও শেষ হয়ে যায়। পরে মেয়াদ আর বাড়ানো হয়নি। তাই অর্থ বরাদ্ধ না থাকার কারণে ফলক সম্বলিত স্মৃতি স্তম্ভের কাজ শেষ করা সম্ভব হয়নি।

[৭] শরীয়তপুর সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আঃ আজিজ সিকদার বলেন, সারাদেশের সব জেলায় মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভ আছে। আমাদের জেলার কাজটি শুরু করে মাঝ পথে বন্ধ করে দেয়া হয়েছে। সম্পাদনা : জাহাঙ্গীর

  • সর্বশেষ